
ফিলিপাইনের একটি কারাগারে তিন মাস বন্দী থাকাকালীন কারারক্ষীদের ঘুষ দিয়ে মোবাইল ফোন ব্যবহার এবং দুর্নীতির তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন আলোচিত রুশ ভ্লগার ভিতালি জদোরোভেৎস্কি। সম্প্রতি এক লাইভস্ট্রিমে তাঁর করা ‘ফিলিপাইনে টাকাই কথা বলে’—এমন মন্তব্যের জেরে তোলপাড় শুরু হয়েছে দেশটিতে। স্বয়ং প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র এই ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
গত ২৩ জানুয়ারি মার্কিন অনলাইন ব্যক্তিত্ব এডিন রসের সঙ্গে এক আলোচনায় ভিতালি দাবি করেন, কারাগারে থাকাকালীন তিনি পুরো সময় মোবাইল ফোন ব্যবহার করেছেন। জেলারদের ঘুষ দিয়ে সব সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘আমার কাছে পুরো সময় ফোন ছিল এবং আমি সেখানকার সব অভিজ্ঞতা ভ্লগ (ভিডিও) করেছি। আমি এখন তাদের দুর্নীতি উন্মোচন করব।’ তিনি আরও অভিযোগ করেন, কারাগারে তাঁকে চরম বৈরী আবহাওয়ার মধ্যে অমানবিক পরিস্থিতিতে রাখা হয়েছিল।
ভিতালির এই দাবিকে শুরুতে ‘ভিউ বাড়ানোর কৌশল’ বা ‘রেজ-বেট’ বলে উড়িয়ে দিয়েছিল ফিলিপাইনের ইমিগ্রেশন ব্যুরো। তবে পরবর্তীতে ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হলে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
প্যালেস প্রেস সেক্রেটারি ক্লেয়ার কাস্ত্রো আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, ভিতালিকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে ইমিগ্রেশন ব্যুরোর একজন ওয়ার্ডেন এবং দুইজন ডেপুটিসহ মোট তিনজনকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মার্কোস এ বিষয়ে সুষ্ঠু ও পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন যেন জেলখানার ভেতরে কোনো ধরনের অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার না থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী জনভিক রেমুলা জানিয়েছেন, যদি প্রমাণিত হয় যে রুশ ভ্লগার নিজে কর্মীদের প্ররোচিত বা দুর্নীতিগ্রস্ত করেছেন, তবে তাঁর বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রয়োজনে তাঁকে ফেরত আনার (এক্সট্র্যাডিশন) প্রক্রিয়া শুরু হবে।
গত ৩ এপ্রিল তাগুইগ শহরে বেশ কয়েকজনকে হেনস্তা করার অভিযোগে পাসায় সিটির একটি হোটেল থেকে ভিতালি জদোরোভেৎস্কিকে গ্রেপ্তার করা হয়। তিন মাস আটক থাকার পর সম্প্রতি তাঁকে ফিলিপাইন থেকে বহিষ্কার করা হয়।
ইমিগ্রেশন কমিশনার জোয়েল ভিয়াদো গণমাধ্যমকে জানিয়েছেন, গত জুন বা জুলাই মাসেই জেলখানায় তল্লাশি চালিয়ে কিছু অবৈধ গ্যাজেট জব্দ করা হয়েছিল। ভ্লগার ভিতালি যে ভিডিওগুলো প্রকাশের হুমকি দিচ্ছেন, সেগুলোকেও তদন্তের প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ফিলস্টার

১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
২১ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
৪০ মিনিট আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ করেছে। এর আগে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালায়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে