
ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ সেবনে ১৮ শিশুর মৃত্যু হয়েছে বলে দাবি করেছে উজবেকিস্তান। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ভারতের উত্তর প্রদেশের নৈডাভিত্তিক মেরিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ সেবন করে ১৮ শিশুর মৃত্যু হয়েছে। সর্দি ও ফ্লুর উপসর্গের চিকিৎসা হিসেবে ডক-১ ম্যাক্স ওষুধটি বাজারজাত করা হয়।
ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, ডক-১ ম্যাক্স সিরাপে ইথিলিন গ্লাইকলের মতো বিষাক্ত উপাদান রয়েছে। উজবেকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সিরাপগুলো চিকিৎসকদের পরামর্শ ছাড়াই শিশুদের খাওয়ানো হয়েছিল। ঠান্ডাজনিত সমস্যার প্রতিষেধক হিসেবে ফার্মাসিস্টের পরামর্শে পিতা-মাতা শিশুদের এই সিরাপ দেন বলে জানা যায়। এমনকি শিশুদের জন্য নির্ধারিত ডোজের চেয়ে বেশি পরিমাণে প্রয়োগ করা হয়েছিল।
এ ঘটনার পর ডক-১ ম্যাক্স সিরাপ ও ট্যাবলেট দেশটির বাজার থেকে তুলে নেওয়া হয়েছে। এ ছাড়া সঠিক সময়ে পদক্ষেপ নিতে না পারায় সাতজন কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
এ নিয়ে চলতি বছর দ্বিতীয়বার কাশির সিরাপ খেয়ে শিশু মৃত্যুর খবর মিলল। এর আগে ভারতীয় কোম্পানির তৈরি কাশির সিরাপ খেয়ে গাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়। প্রাথমিক তদন্তের পর ধারণা করা হয়, ভারতীয় মেইডেন ফার্মাসিউটিক্যালসের তৈরি সিরাপের কারণেই এমনটি হয়েছিল। এর জেরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ভারতীয় চারটি কোম্পানির কাশির সিরাপ সম্পর্কে বিশ্বব্যাপী সতর্কতাও জারি করে।

তিন নারীকে ধর্ষণের অভিযোগে ইসলাম বিষয়ক বিশিষ্ট গবেষক ও সুইস বংশোদ্ভূত একাডেমিক তারিক রমাদানের বিরুদ্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিচার শুরু হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁর সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে।
২ ঘণ্টা আগে
বাহরাইনের একটি বন্দরে নিক্ষিপ্ত অজ্ঞাত দুটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পেরেটিভ’। স্থানীয় সময় সোমবার ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করেছে ইরান। হামলা আরও জোরদার করেছে তারা। গত রোববার রাতে ও গতকাল সোমবার উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা। হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
ইরানে মার্কিন হামলার পক্ষে দেশটির মাত্র চারজন নাগরিকের মধ্যে একজন সমর্থন জানিয়েছেন। অর্থাৎ এই হামলার পক্ষে মাত্র ২৫ শতাংশ আমেরিকান আর ৭৫ শতাংশই বিপক্ষে। রয়টার্স/ইপসোসের এই জরিপ থেকে জানা গেছে, প্রায় অর্ধেক আমেরিকান মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক শক্তি প্রয়োগে বড্ড বেশি আগ্রহী।
৩ ঘণ্টা আগে