মিসরের একটি জাদুঘরে মমি করে রাখা হবে একটি হাঙরকে। এই হাঙরটি সম্প্রতি এক রুশ পর্যটকের ওপর হামলা চালিয়ে তাকে খেয়ে ফেলে।
বুধবার দ্য ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
২৩ বছর বয়সী রুশ যুবক ভ্লাদিমির পপোভ মিশরে ঘুরতে গিয়েছিলেন। হুরঘাদা নামে দেশটির একটি উপকূলীয় রিসোর্টে বাবার সঙ্গে অবস্থান করছিলেন তিনি। পরে সেখান থেকে তারা সমুদ্রে সাঁতার কাটতে গেলে একটি হাঙর পপোভকে আক্রমণ করে। সমুদ্রের তীর থেকে এই আক্রমণের একটি ভিডিও ফুটেজ বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।
ভিডিও ফুটেজে দেখা যায়-হাঙরের আক্রমণ থেকে বাঁচতে হাত-পা ছুড়ে প্রাণপণ চেষ্টা করছেন পপোভ। এ সময় চিৎকার করে তাকে বলতে শোনা যায়-‘বাবা আমাকে বাঁচাও।’
এ ঘটনার পর হাঙরটিকে আটক করা হয় এবং তার পেটের ভেতরে পপোভের শরীরের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ খুঁজে পাওয়া যায়। কিছু অঙ্গপ্রত্যঙ্গ জেলেদের জালেও উঠে আসে।
জানা গেছে, হাঙরটিকে ইতিমধ্যেই বিশেষভাবে সংরক্ষণের প্রক্রিয়া শুরু করেছে মিসরের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। প্রক্রিয়া সম্পন্ন হলে ওই ইনস্টিটিউটের একটি জাদুঘরে এটিকে প্রদর্শনীর জন্য রাখা হবে।
হাঙরের আক্রমণে বিষয়ে পপোভের বাবা ইউরি স্থানীয় গণমাধ্যমকে বলেন, আমরা অবকাশের জন্য বিচে গিয়েছিলাম। মাত্র ২০ সেকেন্ডর মধ্যেই ঘটনাটি ঘটে গেছে। ছেলেকে পানির নিচে টেনে নিয়ে যায় হাঙরটি।’
ঘটনাটিকে অস্বাভাবিক হিসেবে বর্ণনা করেন ইউরি। কারণ তারা জানতে পেরেছিলেন-এই বিচে কখনোই এ ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
ইউরি জানান, উদ্ধার করা ছেলের শরীরের টুকরোগুলোকে দাহ করবেন তিনি। পরে সেই ছাই নিয়ে যাবেন রাশিয়ায়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে