ওমিক্রন শনাক্তের পর গত তিন মাসে বিশ্বে ৫ লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এমনটি জানানো হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এই সময়ের মধ্যে ৫ লাখ মৃত্যুর সংখ্যা বিশ্ব রেকর্ড। এই সংখ্যা বিয়োগান্তক ঘটনার চেয়ে আরও বেশি কিছু।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভিড ব্যবস্থাপনা-সংক্রান্ত কর্মকর্তা আবদি মাহামুদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে এসে বলেন, গত নভেম্বরে ওমিক্রন শনাক্ত হওয়ার পর বিশ্বে ১ কোটি ৩০ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ সময় বিশ্বে ৫ লাখের বেশি মৃত্যু হয়েছে।
ওমিক্রন করোনার অতিসংক্রামক ধরন ডেলটার চেয়েও বেশি সংক্রমণযোগ্য। যদিও এটি রোগীকে গুরুতর অসুস্থ করে না।
আবদি মাহামুদ বলেন, কার্যকর ভ্যাকসিনের যুগে ৫ লাখ মানুষ মারা যাচ্ছে। যখন সবাই বলছে ওমিক্রন হালকা, (তারা) এই পয়েন্টটি মিস করেছে যে এটি শনাক্ত হওয়ার পর থেকে ৫ লাখ মানুষ মারা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিশেষজ্ঞ ডাক্তার মারিয়া ভ্যান কেরখোভ বলেন, আমরা এখনো এই মহামারির মাঝখানে আছি। আমি আশা করি আমরা এটির শেষের কাছাকাছি চলে এসেছি। অনেক দেশ এখনো তাদের ওমিক্রনের চূড়া অতিক্রম করেনি

স্টারমার বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার ওপর ভিত্তি করে নেওয়া হয়েছে।’
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে বড় ধরনের সামরিক হামলা চালালেও ‘সবচেয়ে বড় ঢেউ’ এখনো আসেনি। স্থানীয় সময় সোমবার (২ মার্চ) সকালে সিএনএনকে দেওয়া প্রায় ৯ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ‘ভালোভাবেই আঘা
৩৫ মিনিট আগে
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছেন, তাঁর দেশ কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা বাড়াবে। মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হওয়া যুদ্ধের মধ্যে তিনি এমন ঘোষণা দিলেন।
১ ঘণ্টা আগে
ফার্স নিউজ প্রকাশিত ফুটেজে দেখা যায়, একটি বিশাল আন্ডারগ্রাউন্ড টানেলে সারি সারি ড্রোন রকেট লঞ্চারের ওপর বসানো রয়েছে। বাংকারের দেয়ালগুলো ইরানের জাতীয় পতাকা এবং সম্প্রতি প্রয়াত দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবিতে সাজানো। ভিডিওতে ড্রোনের এই বিশাল সম্ভারকে ইরানের সামরিক শক্তির অন্যতম
১ ঘণ্টা আগে