চলতি বছর কানাডায় দাবানলে পুড়ে গেছে অন্তত ১ কোটি হেক্টর এলাকা। যা কানাডার ইতিহাসে এক বছরে সর্বোচ্চ পরিমাণ এলাকা পুড়ে যাওয়ার রেকর্ড। আজ শনিবার কানাডা সরকার এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কানাডার ইন্টার এজেন্সি ফরেস্ট ফায়ার সেন্টার (সিআইএএফএফিস) জানিয়েছে, চলতি বছর কানাডায় দাবানলে পুড়ে গেছে অন্তত ১ কোটি হেক্টর বা ২ কোটি ৪৭ লাখ একর এলাকা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত ছয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪ হাজার বারেরও বেশিবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখন পর্যন্ত ৬ মাসে মোট ৪ হাজার ৮৮ বার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যার ফলে লাখ লাখ হেক্টর এলাকার বন, আবাদি জমি এমনকি মানুষের বাসস্থান পর্যন্ত পুড়ে গেছে। এই সময়ের মধ্য বাস্তুচ্যুত হয়েছে অন্তত দেড় লাখ মানুষ।
কানাডা সরকার জানিয়েছে, দাবানলের অধিকাংশ ঘটনাই ঘটেছে বনাঞ্চলে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এলেও দাবানলের প্রভাব এখনো পরিবেশের ওপর রয়ে গেছে।
এ বিষয়ে কানাডার প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের গবেষক ইয়ান বোলাঞ্জার এএফপিকে বলেছেন, ‘আমরা এ বছর বনাঞ্চল পুড়ে যাওয়ার যে পরিসংখ্যান পেয়েছি তা আমাদের জন্য সবচেয়ে হতাশাবাদী পরিস্থিতির চেয়েও অনেক বেশি খারাপ।’ তিনি আরও বলেন, ‘পাগল করার মতো বিষয় হলো, মে মাসের শুরু থেকে শুরু হওয়া দাবানল থেকে এখন পর্যন্ত পুরোপুরি নিস্তার পাওয়া যায়নি।’
সিআইএএফএফিস-এর দেওয়া তথ্যানুসারে, এখনো কানাডার বিভিন্ন স্থানে ৯০৬টি সক্রিয় দাবানল রয়েছে, এর মধ্য ৫৭০টিই নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, কানাডায় এমন ভয়াবহ দাবানল এবং পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালে। সে বছর সব মিলিয়ে ৭৩ লাখ হেক্টর এলাকা পুড়ে গিয়েছিল এবং দাবানল চলেছিল পুরো এক বছর।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে