পাপুয়া নিউগিনিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে উপকূলীয় শহর মাদাং এবং শহরের ভেতরের ভবনগুলোর ক্ষতি হয়েছে। আজ রোববার এই ভূমিকম্প আঘাত হানে বলে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ঘটনায় ইউনাইটেড স্টেট জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) প্রথমে একটি সুনামির সতর্কতা জারির কথা বললেও পরে এই হুমকি কেটে গেছে বলে জানায়।
তবে এখনো কিছু উপকূলীয় এলাকায় সমুদ্রপৃষ্ঠ সামান্য ওঠানামা করছে বলে জানিয়েছে তারা।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৬১ কিলোমিটার (৩৮ মাইল) গভীরতায় আঘাত হানে। এর উৎপত্তিস্থল কাইনান্টু শহর থেকে প্রায় ৬৭ কিলোমিটার দূরে।
এতে পাপুয়া নিউগিনির কিছু অংশে বিদ্যুৎবিভ্রাট এবং ভবনগুলো ক্ষতির সম্মুখীন হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে রাজধানী পোর্ট মোরেসবির ৩০০ মাইল দূর পর্যন্ত ব্যাপকভাবে কম্পন অনুভূত হয়েছে।
পূর্বাঞ্চলীয় উচ্চভূমি শহর গোরোকার একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষতির ছবিও ভিডিওতে দেখা গেছে, ভূমিকম্পের সময় দেয়াল ও জানালার ছাউনিতে বড় ফাটল দেখা দিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রের সবচেয়ে কাছের লা ও মাদাংয়ের স্থানীয়দের বরাত দিয়ে এএফপিকে জানায়, আগের ভূমিকম্পের তুলনায় এই কম্পন অনেক বেশি শক্তিশালী ছিল।
উল্লেখ্য, পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। ফলে এই দেশ প্রায়ই ভূমিকম্পের সম্মুখীন হয়। প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ায় ২০০৪ সালে ৯ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একটি সুনামি হয়েছিল। এতে ইন্দোনেশিয়ায় প্রায় ১ লাখ ৭০ হাজারসহ সমগ্র অঞ্চলজুড়ে ২ লাখ ২০ হাজার জন মারা যায়।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩২ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে