ইরাকে অবস্থানরত সব মার্কিন সৈন্য ফিরিয়ে নিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের অধীনে দেশ দু’টির স্বরাষ্ট্রমন্ত্রীদের সংলাপে বুধবার এ সিদ্ধান্ত হয়। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, আইএসআইএস দমনের কথা বলে যুক্তরাষ্ট্র ইরাকে যে সৈন্য পাঠিয়েছিল তা প্রত্যাহারের ঘোষণা দিলেও কবে থেকে এ প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে কোন ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে বুধবার অনুষ্ঠিত ইউএস-ইরাক কৌশলগত সংলাপে সভাপতিত্ব করেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন। উপস্থিত ছিলেন ইরাকের স্বরাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসেইন।
২০০৩ সালে ইরাক যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণের উদ্দেশ্যে সেনাবাহিনী পাঠিয়েছিল। এ যুদ্ধেই সাদ্দাম হুসেইন সরকার উৎখাত হয়েছিল। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে যুক্তরাষ্ট্র কিছু সৈন্য প্রত্যাহার করে। তবে এখনো ইরাকে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর প্রায় প্রতিদিনই হামলা চালায় ইরানের সাথে যুক্ত শিয়া আধা সামরিক দলগুলি। এমন পরিস্থিতিতে সৈন্য প্রত্যাহারের ঘোষণাটি এলো।
আরব নিউজ জানিয়েছে, সংলাপে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে কথা হয়েছে। সুরক্ষা, সন্ত্রাস দমন, অর্থনৈতিক কর্মকাণ্ড, শক্তি খাত ও পরিবেশ রক্ষায়ও তাঁরা পারস্পরিকে সহায়তা করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৫ ঘণ্টা আগে