
ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করা এক রিজার্ভ সদস্যকে ইরানের কাছে গোপন তথ্য ফাঁসের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ বছর বয়সী সেনা রাজ কোহেনের বিরুদ্ধে অভিযোগ, ইসরায়েলের বহুল আলোচিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করার সময় তিনি অর্থের বিনিময়ে ‘সংবেদনশীল নিরাপত্তা–সংক্রান্ত তথ্য’ ইরানকে সরবরাহ করেছেন।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রায় তিন সপ্তাহ পর আজ শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা সংস্থা শিন বেত এবং লাহাভ–৪৩৩ নামে বিশেষ পুলিশ ইউনিট তাঁকে গ্রেপ্তারের ঘোষণা দেয়।
তারা জানায়, জেরুজালেমে বসবাসকারী কোহেন কয়েক মাস ধরে ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ রেখে তাদের নির্দেশনায় ‘নিরাপত্তা–সম্পর্কিত কাজ’ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। এসব কাজের মধ্যে ছিল ‘তাঁর দায়িত্ব পালনের সময় যেসব সংবেদনশীল নিরাপত্তা তথ্যের সংস্পর্শে তিনি এসেছেন, সেগুলো হস্তান্তর করা।’ তারা আরও জানায়, তদন্তে দেখা গেছে অভিযুক্ত ব্যক্তি জানতেন যে—যোগাযোগটি ইরানি পক্ষের সঙ্গে হচ্ছে এবং এর বিনিময়ে তিনি অর্থও গ্রহণ করেছেন।
আয়রন ডোম স্বল্পপাল্লার রকেট প্রতিহত করতে ব্যবহৃত হয়। যেমন লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের দিকে যে রকেট ছোড়ে। দূরপাল্লার ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলের আরও দুটি ব্যবস্থা রয়েছে, যার নাম—অ্যারো এবং ডেভিড’স স্লিং।
শুক্রবার কোহেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান যুদ্ধে ইসরায়েলের শত্রুরা গুপ্তচর নিয়োগের চেষ্টা করছে, বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। ইসরায়েলও একই কাজ করছে ইরান ও লেবাননে। গোয়েন্দা সংস্থা মোসাদ ফারসি ভাষায় একটি চ্যানেল চালু করেছে, যেখানে ইরানিদের ছবি ও তথ্য পাঠাতে আহ্বান জানানো হয়েছে।
ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে যুদ্ধের প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান শনাক্ত করা হয়েছিল বলে দাবি করা হয়েছে, যার পর তাঁকে হত্যা করা হয়। লেবাননেও ইসরায়েলি কোম্পানির তৈরি মোবাইল অ্যাপ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বৃহস্পতিবার ঘোষণা দিয়েছে যে তারা ‘ইসরায়েলের নিয়োগ দেওয়া’ ৯৭ গুপ্তচরকে গ্রেপ্তার করেছে, যা সন্দেহভাজন গুপ্তচরদের বিরুদ্ধে তাদের অন্যতম বড় অভিযান। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের প্রায়ই মৃত্যুদণ্ড দেওয়া হয়।

ইসরায়েল সংশ্লিষ্ট বেসরকারি গোয়েন্দা সংস্থা ব্ল্যাক কিউবের অপারেটিভেরা স্লোভেনিয়ার ভোটে প্রভাব ফেলতে গোপন নজরদারি কার্যক্রম চালিয়েছে। স্লোভেনিয়ার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। এর ফলে, স্লোভেনিয়ায় এরই মধ্যেই তিক্ত হয়ে ওঠা নির্বাচনী প্রচার আরও তিক্ত হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র ছাড়া ন্যাটো একটি কাগুজে বাঘ!’ তিনি অভিযোগ করেন, ন্যাটোর দেশগুলো ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে অনীহা দেখাচ্ছে, অথচ তেলের দাম বৃদ্ধি নিয়ে তারা ঠিকই অভিযোগ করে যাচ্ছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, কোনো জীবিত প্রেসিডেন্টের ছবি দেশটির মুদ্রায় ব্যবহার করা নিষিদ্ধ। তবে মার্কিন মিন্টের ডিজাইন ম্যানেজমেন্ট অফিসের ভারপ্রাপ্ত প্রধান মেগান সুলিভান জানান, ট্রেজারি সেক্রেটারির বিশেষ স্মারক মুদ্রা অনুমোদনের ক্ষমতা রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই নকশাটি....
১ ঘণ্টা আগে
১৯৬৭ সালের পর এই প্রথম রমজান মাস শেষেও পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। ফলে আজ সকালে শত শত মুসল্লি মসজিদের বাইরে নামাজ পড়তে বাধ্য হন। কারণ, ইসরায়েলি পুলিশ মসজিদের প্রবেশপথগুলোতে ব্যারিকেড দিয়ে রেখেছিল।
২ ঘণ্টা আগে