
আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামেতে ফ্রান্সের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক হাজার জনতা। এ সময় তারা দেশটি থেকে ফরাসি রাষ্ট্রদূত এবং সেনাদের চলে যাওয়ার দাবিতে স্লোগান দেয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নাইজারে সামরিক অভ্যুত্থানের পরপরই জান্তা সরকার ফ্রান্সের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলে এবং দেশটিতে থাকা ফ্রান্সের সেনাদের চলে যেতে বলে। কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নাইজার থেকে রাষ্ট্রদূত সরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়ে দেশটিতে ফরাসি রাষ্ট্রদূতকে থেকে যাওয়ার নির্দেশ দেন। এরপর নাইজারের জান্তা বাহিনী ফরাসি রাষ্ট্রদূতের নিরাপত্তা তুলে নেয়। পাশাপাশি নাইজারের জান্তা বাহিনী সাবেক ঔপনিবেশিক দেশটিকে নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকারী বলেও ঘোষণা দিয়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ামের যে এলাকায় ফরাসি সেনা ঘাঁটি অবস্থিত সেখানেই বিক্ষোভকারীরা জড়ো হয়। গতকাল শনিবার দেশটির বেশ কয়েকটি বেসরকারি সংগঠনের আহ্বানে এই বিক্ষোভ মিছিল সংঘটিত হয়। এ সময় তারা একাধিক ব্যানার, পোস্টার হাতে নিয়ে বিক্ষোভ করে। এসব ব্যানার পোস্টারে লেখা ছিল, ‘ফরাসি সেনারা আমাদের দেশ থেকে চলে যাও।’
গত ২৬ জুলাই নাইজারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর বিষয়টি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট মন্তব্য করলে বিষয়টি ইতিবাচকভাবে নেয়নি। তারা ফরাসি প্রেসিডেন্টের মন্তব্যকে নাইজারের ওপর আবারও নতুন উপনিবেশ আরোপের চক্রান্ত বলে অভিহিত করে।
উল্লেখ্য, নাইজারের জান্তা বাহিনী দেশটির ক্ষমতা দখলের পর থেকে রাজধানীতে থাকা ফরাসি সেনারা কার্যত অবরুদ্ধ হয়ে রয়েছেন। অভ্যুত্থানের পর থেকেই নিয়ামেতে অবস্থিত সেনা ঘাঁটিকে ঘিরে ব্যাপক সেনা মোতায়েন করেছে নাইজারের জান্তা সরকার।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে