ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডে একটি শেষকৃত্যানুষ্ঠানে ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার (২৭ নভেম্বর) সন্ধ্যায় ইয়াউন্ডের দামাস এলাকায় ভূমিধস হয়। আঞ্চলিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শেষকৃত্যে যোগ দিতে বহু লোক পাহাড়ি এলাকায় ২০ মিটার উঁচু একটি মাটির বাঁধের পাশের ফুটবল মাঠে জড়ো হয়েছিলেন। ওই বাঁধটি ধসে পড়লে হতাহতের ঘটনা ঘটে।
এদিকে ভূমিধসের ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে। তাঁদের সন্ধানে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। স্থানীয় সময় রাত ১০টার দিকে তল্লাশি অভিযান স্থগিত করা হয়। সোমবার সকাল থেকে ফের শুরু হয় অভিযান।
ঘটনাস্থল থেকে ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া গণমাধ্যমকে বলেন, ‘আমরা মরদেহগুলো কেন্দ্রীয় হাসপাতালের মর্গে নিয়ে যাচ্ছি। আর যারা নিখোঁজ রয়েছে তাদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।’
ইয়াউন্ডে আফ্রিকার সবচেয়ে বেশি বৃষ্টিপাতের শহরগুলোর মধ্যে অন্যতম। খাড়া পাহাড়ী ঢালে শহরটি অবস্থিত। চলতি বছরজুড়ে ভারী বৃষ্টিতে এরই মধ্যেই কয়েক দফা বন্যার কবলে পড়েছে ক্যামেরুন। ফলে বহু অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে এবং বাস্তুচ্যুত হয়েছে কয়েক হাজার মানুষ।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে