মানুষের কাশি শুনে ছোটখাটো বিভিন্ন ধরনের রোগ শনাক্ত করার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আনতে যাচ্ছে গুগল। মূলত মানুষের কাশি বা শ্বাস-প্রশ্বাসের আওয়াজ থেকেই সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের রোগের বিষয়টি বলে দেবে গুগলের সেই এআই। এ বিষয়ে একটি মেশিন লার্নিং টুলও তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞান বিষয়ক জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে কোটি মানুষের কাশি ও শ্বাস-প্রশ্বাসের আওয়াজের মাধ্যমে প্রশিক্ষিত করা হয়েছে। গবেষকেরা দাবি করছেন, চিকিৎসকেরা এক সময় এই এআই মানুষের কোভিড-১৯, যক্ষ্মা ও ফুসফুস সংক্রান্ত অন্যান্য রোগের সম্ভাব্য লক্ষণ শনাক্ত করতে ব্যবহার করতে পারবে।
মূলত কোভিড-১৯ মহামারির সময়ই বিজ্ঞানীরা কাশি ও শ্বাস-প্রশ্বাসের আওয়াজ থেকে ফুসফুসের বিভিন্ন রোগ শনাক্ত করার বিষয়টি নিয়ে ভাবতে শুরু করেন। একটা পর্যায়ে গিয়ে বিজ্ঞানীরা দেখতে পান, বিষয়টি সম্ভব। তবে গুগলের এই কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মূল শক্তির জায়গাটি হলো—এর বিপুল পরিমাণ ডেটা। যাকে হেলথ অ্যাকুস্টিক রেপ্রিজেন্টেশন বলা হচ্ছে।
গবেষকেরা চলতি মাসের শুরুর দিকে একটি জার্নালে এ বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছেন। তবে নিবন্ধটির পিয়ার রিভিউ হয়নি এখনো। গুগলের গবেষকদের দাবি, তাদের এআই একই সময়ে একাধিক বিষয়ে কাজ করতে পারবে।
গবেষকেরা সেই নিবন্ধে বলেছেন, হেলথ অ্যাকুস্টিক রেপ্রিজেন্টেশন বাণিজ্যিক ব্যবহার সম্ভব কি না তা শিগগিরই বলা সম্ভব হবে। তবে আপাতত গবেষকদের পরিকল্পনা হলো, আগ্রহী গবেষকদের এই মডেলটিতে অ্যাকসেস দেওয়ার যাতে তারা তাদের নিজস্ব জায়গা থেকে এটি ব্যবহার করতে পারে।
এ বিষয়ে গুগলের নিউইয়র্ক সিটি ল্যাবে প্রোডাক্ট ম্যানেজার সুজয় কাকারমথ বলেছেন, ‘গুগল রিসার্চের অংশ হিসেবে আমাদের লক্ষ্য হলো, এই (চিকিৎসা) ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তির ব্যবহার উৎসাহিত করা।’

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
২০ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে