
আপনি যখনই কোক পান করার জন্য হাত বাড়ান, তখনই আপনার জীবনের ১২ মিনিট হারিয়ে যেতে পারে—এমনটাই দাবি করেছেন বিজ্ঞানীরা।
শুক্রবার যুক্তরাজ্য-ভিত্তিক ডেইলি মেইল জানিয়েছে, মিশিগান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। প্রক্রিয়াজাত খাবারগুলো আমাদের জীবন থেকে কতটা সময় কেড়ে নেয়, মূলত সেই বিষয়টি নিয়েই পরীক্ষা করেছিলেন গবেষকেরা।
বিজ্ঞানীরা জানিয়েছেন, অতি-প্রক্রিয়াজাত খাবার, যেগুলোতে কৃত্রিম রঙ, স্বাদ, প্রিজারভেটিভ এবং এমালসিফায়ারসের মতো উপাদান থাকে, সেগুলো পরিমিত না খেলে বিপজ্জনক হতে পারে।
এর মধ্যে জনপ্রিয় কিছু খাবার মানুষের জীবন থেকে মূল্যবান মিনিট কেড়ে নিতে পারে। যেমন—একটি হট ডগ আপনার জীবন থেকে ৩৬ মিনিট কমিয়ে দিতে পারে। একটি কোকের সঙ্গে এটি খেলে আরও ১২ মিনিট হারিয়ে যাবে। ব্রেকফাস্ট স্যান্ডউইচ এবং ডিম খাওয়া জীবন থেকে ১৩ মিনিট কমাতে পারে। চিজ বার্গার কমাতে পারে ৯ মিনিট।
তবে গবেষণায় শুধু নেতিবাচক তথ্যই উঠে আসেনি। কিছু খাবার আপনার জীবনকাল বাড়াতেও পারে। যেমন—নির্দিষ্ট ধরনের মাছ আপনার জীবনকাল ৩২ মিনিট পর্যন্ত বাড়াতে পারে। এমনকি পূর্বের এক গবেষণায় দেখা গেছে, চেডার ও ব্রির মতো পনির খেলে জীবনের প্রত্যাশিত সময় বাড়তে পারে এবং লিভার ক্যানসার প্রতিরোধে সহায়ক হতে পারে।
ব্রিটিশ মেডিকেল জার্নালের মতে, উচ্চ পরিমাণে অতি-প্রক্রিয়াজাত খাবার খাওয়া কার্ডিওভাসকুলার রোগজনিত মৃত্যুর ঝুঁকি ৫০ শতাংশ বাড়ায়। উদ্বেগের মতো মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ায় ৪৮ থেকে ৫৩ শতাংশ। টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় ১২ শতাংশ।
এ ছাড়াও এটি মৃত্যুর ঝুঁকি ২১ শতাংশ, স্থূলতার ঝুঁকি ৪০ থেকে ৬৬ শতাংশ, হৃদ্রোগের ঝুঁকি, ঘুমের সমস্যা, এবং বিষণ্নতার ঝুঁকি ২২ শতাংশ পর্যন্ত বাড়ায়।
বিজ্ঞানীরা মত দিয়েছেন, অতি-প্রক্রিয়াজাত খাবার পরিমিতভাবে খাওয়া ঠিক আছে। তবে চিকিৎসকেরা ফল, স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট এবং শাক-সবজির মতো খাবার খাওয়ার পরামর্শ দেন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই দীর্ঘমেয়াদি সুস্বাস্থ্যের চাবিকাঠি।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে