প্রশ্ন: আমার ছেলের বয়স ১৯ বছর। আমরা বাবা-মা লম্বা হলেও ছেলে সেই তুলনায় লম্বা হয়নি। এ জন্য ওকে অনেক বুলির মুখোমুখি হতে হয় সব জায়গাতেই। ও মানসিকভাবে অনেক বেশি বিপর্যস্ত। আমরা অনেকভাবেই চেষ্টা করেছি, কিন্তু ওর উচ্চতা বাড়ানো সম্ভব হয়নি। কেউ কেউ বলছে, এটা হরমোনের কারণে হচ্ছে। এখন যদি আমি হরমোনের চিকিৎসা করাই, তাহলে কি তার কিছুটা লম্বা হওয়া সম্ভব? নাকি এর সাইড ইফেক্ট হতে পারে? আদিল রহমান, চট্টগ্রাম
উত্তর: হরমোনের ঘাটতির কারণে সন্তান খাটো হতে পারে; যেমন, গ্রোথ হরমোন কিংবা থাইরয়েড হরমোনের ঘাটতি। আবার বংশগত, খাবারদাবার ও ভিটামিন ডি-র ঘাটতির কারণেও সেটা হতে পারে। এ ছাড়া ছোটবেলা থেকে হওয়া বিভিন্ন ক্রনিক রোগও উচ্চতা কম হওয়ার কারণ। হরমোনের ঘাটতি আছে কি না, তা আগে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হবে। গ্রোথ হরমোনের ঘাটতি থাকলে, গ্রোথ প্লেট বন্ধ হয়ে গেলে এ ধরনের সমস্যা হয়। সে ক্ষেত্রে গ্রোথ হরমোন দিলেও আর কাজ হয় না। গ্রোথ প্লেট সাধারণত ১৬ থেকে ১৮ বছরের মধ্যে বন্ধ হয়ে যায় বা জোড়া লেগে যায়। আপনার সন্তানের বয়স যেহেতু ১৯, তাই যথাযথ পরীক্ষা করে দেখতে হবে। পরীক্ষার মাধ্যমে জানা যাবে তার গ্রোথ হরমোনের ঘাটতি আছে কি না অথবা তা জোড়া লেগে গেছে কি না। এ জন্য একজন হরমোন বিশেষজ্ঞ বা থাইরোলজিস্টের পরামর্শ নিন।
প্রশ্ন: ২৫ বছর বয়সে আমার ডায়াবেটিস ধরা পড়ে। এখন আমার বয়স ৪১ বছর। আমার একটা টিউমার অপারেশন করাতে হবে। কিন্তু ডায়াবেটিসের কারণে সেটা সম্ভব হচ্ছে না। আমি চাচ্ছি স্বাভাবিক নিয়মে এটা কমিয়ে ফেলতে। এটা কি কোনোভাবে সম্ভব? মানে প্রতিদিনের ওষুধের পাশাপাশি আমার এমন কী করা উচিত, যার মাধ্যমে আমি ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আনতে পারব? আমি ইনসুলিন নিচ্ছি ১০ বছর যাবৎ। এ ছাড়া আমার লো প্রেশারের সমস্যাও আছে। আল আমিন, ঢাকা
উত্তর: অপারেশনের আগে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা ভালো। এর দুটি ভালো দিক আছে। একটি হলো, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে অপারেশনের জটিলতা কম হয়। ইনসুলিন দ্রুত কাটা শুকাতে কাজ করে। খাওয়ার ওষুধগুলো অপারেশনের সময় কিছুটা জটিলতা তৈরি করতে পারে। তাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে ইনসুলিন দিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা। তারপর অপারেশন করানো। অপারেশনের পর ইনসুলিন বন্ধ
করে দেওয়া যাবে। একবার ইনসুলিন শুরু করে তা আর বন্ধ করা যাবে না, এটা ভুল ধারণা। মুখের ওষুধ, খাবারে নিয়ন্ত্রণ, হাঁটাচলা ও ব্যায়াম করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে পারেন। তবে এগুলো সময়সাপেক্ষ এবং অপারেশনের সময় কিছু ঝুঁকি থাকে।
পরামর্শ দিয়েছেন, ডা. মো. মাজহারুল হক তানিম, হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ , ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে