আধুনিক স্মার্টফোনে কম্পাস বা ম্যাগনেটোমিটার থাকে, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের দিক নির্ণয় করে নেভিগেশনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেয়। এই ম্যাগনেটোমিটার ব্যবহার করেই রক্তে গ্লুকোজ বা শর্করার ঘনত্ব পরিমাপ করা যাবে বলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির (এনআইএসটি) একদল গবেষক দাবি করছেন।
স্মার্টফোন ব্যবহার করে রক্তে বিভিন্ন অণুর মাত্রা পরিমাপ করে এই পদ্ধতি বিভিন্ন রোগ নির্ণয়ে সাহায্য করতে পারবে বলে গবেষকরা বিশ্বাস করেন। ধারণাটি প্রমাণের জন্য গবেষকেরা হাইড্রোজেলের স্ট্রিপসহ দ্রবণের একটি (পরীক্ষার জন্য রক্তের পরিবর্তে ব্যবহৃত) ক্ষুদ্র কূপ স্মার্টফোনের সঙ্গে বেঁধে দেন। হাইড্রোজেল একটি ছিদ্রযুক্ত উপাদান যা পানিতে রাখলে ফুলে যায়। গবেষকেরা হাইড্রোজেলের মধ্যে ক্ষুদ্র চৌম্বকীয় কণা যুক্ত করেন। এগুলো সংকোচন ও প্রসারনের মাধ্যমে গ্লুকোজ বা পিএইচ স্তরের (অম্লতা পরিমাপ) উপস্থিতি জানায়। পিএইচ স্তর কখনও কখনও বিভিন্ন রোগের লক্ষণ প্রকাশ করতে পারে।
যখন হাইড্রোজেল কণাগুলো প্রসারিত বা সঙ্কুচিত হয় তখন এগুলো চৌম্বকীয় কণাগুলোকে স্মার্টফোনের ম্যাগনেটোমিটারের কাছাকাছি আসে বা দূরে সরে যায়। আর চৌম্বক ক্ষেত্রের শক্তির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো সনাক্ত করতে পারে ম্যাগনেটোমিটার। এই কৌশল অত্যন্ত ক্ষুদ্র গ্লুকোজের ঘনত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়েছে বলে গবেষকেরা দাবি করেন।
বাড়িতে গ্লুকোজ নিরীক্ষণের জন্য এই ধরনের উচ্চ সংবেদনশীলতার প্রয়োজন হয় না। তবে এই প্রযুক্তির মাধ্যমে ভবিষ্যতে লালায় শর্করার পরিমাণ নির্ণয় করা যেতে পারে। লালাতে চিনির ঘনত্ব অনেক কম থাকে।
এনআইএসটি টিম বলেছে, তারা যে স্মার্ট হাইড্রোজেলগুলো ব্যবহার করেছে তা সস্তা ও এগুলো তৈরি করাও তুলনামূলকভাবে সহজ। তাত্ত্বিকভাবে, এগুলো পরীক্ষার কিট হিসাবে সস্তায় বিক্রি করা যেতে পারে যা ব্যবহারকারীর স্মার্টফোনে যুক্ত করা যাবে। এই কিটের সঙ্গে স্মার্টফোনের নির্দিষ্ট অ্যাপ ব্যবহার করে রক্তে গ্লুকোজের পরিমাণ বের করা যাবে। এই কৌশলে রক্তে শর্করা বের করার প্রযুক্তি স্মার্টফোনেই বিদ্যমান। তাই বর্তমানে উপলব্ধ বিকল্পগুলোর তুলনায় এই পদ্ধতির মাধ্যমে কম খরচে রক্তের শর্করার পরিমাণ বের করা যাবে।
তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে