ঠান্ডা কিংবা গরম নয়। যেকোনো ঋতুতেই হতে পারে পানিশূন্যতা। এটি বুঝবেন কীভাবে?
» দুটি আঙুল দিয়ে হাতের ওপরের চামড়া যতটা সম্ভব টেনে ধরে কয়েক সেকেন্ড পর ছেড়ে দিন। এবার খেয়াল করে দেখুন ত্বকের রং ফ্যাকাশে দেখাচ্ছে কি না।
» টেনে ধরে থাকা স্থানটি যদি ফ্যাকাশে হয় আর ত্বকের রং স্বাভাবিক হতে সময় লাগে, তাহলে বুঝবেন আপনি পানিশূন্যতায় ভুগছেন।
» যদি ত্বকের রং দ্রুত স্বাভাবিক হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার শরীরে পানির ঘাটতি নেই। এটাকে বলা হয় স্কিন টার্গর বা ত্বকের স্থিতিস্থাপকতা পরীক্ষা করার পদ্ধতি।
» প্রস্রাবের রং গাঢ় হলুদ এবং তাতে দুর্গন্ধ থাকলে বুঝতে হবে শরীরে পানির ঘাটতি রয়েছে।
লক্ষণ
» পানিশূন্যতা হলে মস্তিষ্কে অক্সিজেন ও রক্তপ্রবাহ কমে বলে মাথাব্যথা হতে পারে।
» এটি স্মৃতিশক্তি ও মেজাজ ধরে রাখা এবং সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলে। অর্থাৎ পানিশূন্যতার কারণে মনোযোগের অভাব তৈরি হয়।
» শরীর অবসন্ন হয়ে যায়।
» এর কারণে মুখে দুর্গন্ধ হতে পারে।
» পানির ঘাটতি হলে শরীরে লালা কম উৎপাদিত হয়।
» কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালাপোড়া ও হজমের সমস্যার আশঙ্কা বাড়ে।
যা করবেন
» অল্প অল্প করে দিনে দুই থেকে আড়াই লিটার পানি পান করুন।
» খাদ্যতালিকায় পানি বেশি থাকে তেমন সবজি ও ফল রাখুন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে