মাথার ত্বকে ছত্রাক সংক্রমণ বেশ পরিচিত রোগ। নানা ধরনের ছত্রাক মাথায় সংক্রমণ ঘটাতে পারে। তবে তিন থেকে চার ধরনের ছত্রাকের সংক্রমণ বেশি দেখা যায়। ছত্রাক অনিয়ন্ত্রিত আকারে বিস্তার লাভ করলে অসহনীয় খুশকি, চুলকানি ইত্যাদি হয়।
যে কারণে হয়
মাথার ত্বকের একটি পরিচিত ছত্রাকের নাম মেলাসিজিয়া। এটি মাথার ত্বকের গোড়ায় বসবাস করে। চুল সুন্দর রাখতে মাথার ত্বকে সিবাম নামে একধরনের তেল নিঃসরণ হয়। মেলাসিজিয়া সিবাম তেল খেয়ে বাঁচে। এটি সিবামের ওপর এনজাইম প্রয়োগ করে। সেই এনজাইম তেল ভেঙে মেলাসিজিয়ার খাওয়ার উপযোগী করে তোলে। তেলের যে অংশটি মেলাসিজিয়া খায় না, তা জমাট বেঁধে মাথার ত্বক ভেদ করে ঢুকে যেতে চায়। ফলে চুলকানি ও জ্বলুনি হয়। যাদের মাথার ত্বকে তেল নিঃসরণ বেশি, তাদের খুশকির আধিক্য বাড়ে। মাথার ত্বক ছাড়াও মুখ, নাক, কান ইত্যাদি জায়গায় খুশকি দেখা দিতে পারে।
লক্ষণ
ছত্রাকের আক্রমণে মাথার ত্বকে ময়লার মতো জমা, মৃত ত্বক উঠে আসা, ত্বক থেকে আঁশ ওঠা, কপাল ও ঘাড়ে সাদাটে আবরণ, ত্বক রুক্ষ হয়ে পড়া, চুলকানি, ত্বক ফাটা এবং রক্ত বের হওয়ার মতো উপসর্গ দেখা দেয়।
মুক্তি মিলবে যেভাবে
মাথার ত্বক সংক্রমণে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিফাঙ্গাল ওষুধ ব্যবহার করতে হবে। এ ছাড়া অ্যান্টিফাঙ্গাল ক্রিমও মাথার ত্বকের ছত্রাক সংক্রমণ দূর করতে ব্যবহার করা হয়। নিয়মিত গোসল করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যেকোনো ফাঙ্গাস সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
মেলাসিয়া ছত্রাকজনিত খুশকির চিকিৎসায় সাধারণত সহজ ও বাড়তি ওষুধের প্রয়োজন হয় না। কিন্তু অনেকে হাইপো বা ফটোওয়াশে ব্যবহৃত থায়োসালফেট ত্বকে ব্যবহার করে। হাইপো ত্বকের ছত্রাককে সমূলে বিনষ্ট করলেও এর বিভিন্ন ক্ষতিও করে। মাথার ত্বকে টিনিয়া-জাতীয় ছত্রাকের সংক্রমণে কিটোকোনাজল সমৃদ্ধ সাবান বা শ্যাম্পু ব্যবহারেই মুক্তি পাওয়া যায়। কিন্তু কিছু ক্ষেত্রে ছত্রাকের সংক্রমণ জটিল আকার ধারণ করে। সে ক্ষেত্রে অ্যান্টিফাঙ্গাল ক্রিম ও শ্যাম্পু ব্যবহারের মাধ্যমে এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। অস্বস্তি বাড়লে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।
ঘরোয়া প্রতিকার
ঘরোয়া উপকরণ দিয়েও ত্বকের সংক্রমণ কমানো যায়। অ্যালোভেরা, বেকিং সোডা, নারকেল ও অলিভ তেল এবং ভিনেগার ব্যবহারের মাধ্যমে সংক্রমণ কিছুটা হলেও কমানো যায়।
ডা. জাহেদ পারভেজ, সহকারী অধ্যাপক, ত্বক, চর্ম ও ট্রান্সপ্লান্ট সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে