জ্বর, শরীরে ব্যথা এবং ক্লান্তি ফ্লুর সাধারণ লক্ষণ। এগুলো হলে বুঝতে হবে, আপনি ফ্লুতে আক্রান্ত। সাধারণত ফ্লু প্রাণঘাতী নয়। তবে কখনো কখনো বিশেষ কোনো কারণে এটি বেশি হয়ে গেলে হাসপাতালে যেতে হতে পারে। ফ্লুর সংক্রমণের সঙ্গে নিউমোনিয়া হলে সেটি আর সাধারণ থাকে না। তখন হাসপাতালে যেতে হয়।
সাধারণ ফ্লুর লক্ষণ
ফ্লুর সাধারণ লক্ষণগুলো হলো বেশি জ্বর, ঠান্ডা, ক্লান্তি, শরীর ও পেশিব্যথা, ক্ষুধা কমে যাওয়া, মাথাব্যথা, শুকনো কাশি, গলাব্যথা, সর্দি বা নাক বন্ধ থাকা। যদিও বেশির ভাগ লক্ষণ শুরু হওয়ার এক থেকে দুই সপ্তাহ পর এমনিতে কমে যায়। তবে শুকনো কাশি এবং সাধারণ ক্লান্তি আরও কয়েক সপ্তাহ স্থায়ী হতে পারে। ফ্লুর অন্যান্য সম্ভাব্য উপসর্গগুলোর মধ্যে মাথা ঘোরা, হাঁচি এবং শ্বাসকষ্ট অন্তর্ভুক্ত। বমি বমি ভাব এবং বমি বয়স্কদের মধ্যে সাধারণ উপসর্গ নয়। তবে এটি কখনো কখনো শিশুদের মধ্যে ঘটে।
গুরুতর ফ্লুর লক্ষণ
গুরুতর পর্যায়ের লক্ষণগুলো হলো শ্বাসকষ্ট, ত্বক নীলাভ হয়ে যাওয়া, মারাত্মকভাবে গলাব্যথা, উচ্চ জ্বর, চরম ক্লান্তি। ডায়াবেটিস বা সিওপিডির মতো দীর্ঘস্থায়ী রোগীরা এ রোগের উচ্চ ঝুঁকিতে থাকে।
তাদের মধ্যে ফ্লুর জটিলতার লক্ষণগুলো দেখা দিলে চিকিৎসকের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে হবে।
সূত্র: হেলথ লাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
২১ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে