দেশে প্রতি তিনজনে একজন ফ্যাটি লিভারে আক্রান্ত। এটি দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। শহরের তুলনায় গ্রামে আক্রান্তের সংখ্যা বেশি এবং নারীরাই বেশি। তবে সময়মতো ব্যবস্থা নিলে এ রোগ থেকে মুক্ত থাকা যায়।

ফ্যাটি লিভার রোগটির ইতিহাস অনেক পুরোনো। অ্যালকোহলিক, নন-অ্যালকোহলিক—দুই ধরনের ফ্যাটি লিভার দেখা যায়। প্রাদুর্ভাব থাকলেও এই রোগ নিরাময় করা সম্ভব।
কারণ
মদ্যপান, হেপাটাইটিস সি ভাইরাসের সংক্রমণ, লিভারের জিনগত কিছু অসুখ, ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, গর্ভাবস্থা, অপুষ্টি, দ্রুত ওজন কমানো।
তবে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ না করলেও ফ্যাটি লিভার হতে পারে। এর পেছনে রয়েছে অতিরিক্ত ওজন বা স্থূলতা। ফলে স্থূলকায় ডায়াবেটিস রোগীদের শতকরা ৭৫ জন ফ্যাটি লিভারে আক্রান্ত হন।
লক্ষণ কী
অধিকাংশ ক্ষেত্রে ফ্যাটি লিভারের তেমন কোনো লক্ষণ দেখা যায় না। অন্যান্য পরীক্ষা করানোর
পর বিষয়টি ধরা পড়ে। তবে এ রোগে আক্রান্ত রোগীদের অবসাদ ও দুর্বলতার কথাগুলো জানা যায়। এই অসুখ আরও অগ্রসর হলে পেটের ডান পাশে ব্যথা, পেটে চাকা অনুভব করা, জন্ডিস, রক্তবমি, এমনকি কালো পায়খানা হওয়ার এর লক্ষণ প্রকাশ পায়।
ঝুঁকিতে যাঁরা
স্থূলকায় মানুষেরা এই রোগের সর্বোচ্চ ঝুঁকিতে থাকেন। এ ছাড়া ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ
ও রক্তে কোলেস্টেরলের সমস্যায় ভোগা ব্যক্তিরা এই রোগের উচ্চ ঝুঁকিতে থাকেন।
লিভারে চর্বি জমার পরিণতি
লিভারে চর্বি জমার ফল নানা রকম হতে পারে। নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারে শুধু চর্বি
জমতে দেখা যায়। নন-অ্যালকোহলিক স্ট্যায়াটোহেপাটাইটিসে (ন্যাশ) চর্বি জমার পাশাপাশি লিভারে প্রদাহ হয়। ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে যকৃতের কোষকলাগুলো শক্ত হয়ে যেতে থাকে। ফলে লিভারের স্বাভাবিক কাজে ব্যাঘাত ঘটে। ন্যাশ রোগীর শেষ পর্যন্ত লিভার সিরোসিস হতে পারে। এমনকি ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার হওয়ার ঝুঁকিও রয়েছে।
প্রতিরোধ ও প্রতিকার
এটি প্রতিরোধে শরীরে জমে থাকা মেদ ঝরিয়ে ফেলতে হবে। বলা হয়, ফ্যাটি লিভার খুব খারাপ অবস্থায় না গেলে শরীরের ওজনের ৫ থেকে ১০ শতাংশ কমিয়ে ফেলার পর এ রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নিয়ন্ত্রিত কর্মমুখর জীবনযাপন আর সুষম খাদ্যাভ্যাসের সমন্বয় প্রতিরোধ করতে পারে ফ্যাটি লিভার।
খাদ্যাভ্যাস
মেডিটেরিয়ান ডায়েট লিভারে চর্বি কমানোর জন্য সবচেয়ে ভালো। তবে আমাদের প্রথাগত খাদ্যাভ্যাসে এটি পুরোপুরি রপ্ত করা প্রায় অসম্ভব। কিছু খাবার ফ্যাটি লিভারের রোগীদের অবশ্যই বাদ দেওয়া উচিত। যেমন
জীবনাচরণ
স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি কর্মমুখর জীবনাচরণ খুব বেশি জরুরি। যেমন—
ফ্যাটি লিভার সারিয়ে তোলার তেমন ভালো কোনো ওষুধ নেই। কিন্তু লিভারের নিজেকে সারিয়ে তোলার দারুণ ক্ষমতা রয়েছে। এর চিকিৎসায় ব্যবহার করা
হয় ভিটামিন ই। সঙ্গে ডায়াবেটিস থাকলে তার চিকিৎসা, উচ্চ রক্তচাপের চিকিৎসা, রক্তে কোলেস্টেরলের চিকিৎসা, ওজন বেশি থাকলে তার চিকিৎসা। তবে এই ওষুধগুলোর কোনোটিই ওজন কমানোর
আগে নয়। সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসকের পরামর্শে ফ্যাটি লিভার নিয়ন্ত্রণ
করা সম্ভব।
পরামর্শ দিয়েছেন: ডা. অদিতি সরকার, এমডি রেসিডেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজি,বিএসএমএমইউ

স্বাস্থ্যখাতে চীনের চলমান সহযোগিতার প্রশংসা করে তা আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কিট ও সরঞ্জাম সরবরাহ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ও গবেষকদের জন্য আবাসনের ব্যবস্থা করতে সহযোগিতা চান।
১ ঘণ্টা আগে
রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে