Ajker Patrika

ঠিক করে ফেলুন ঘুমের নিয়ম

ফিচার ডেস্ক
আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১২: ৫১
ঠিক করে ফেলুন ঘুমের নিয়ম
ছবি: সংগৃহীত

এক মাসের সিয়াম সাধনা এবং ঈদের আমেজ শেষে আমাদের শরীরের বায়োলজিক্যাল ক্লক কিংবা ঘুমের স্বাভাবিক চক্রে পরিবর্তন আসে। কর্মস্থলে ফেরার এ সময়ে ক্লান্তি ও মেজাজ খিটখিটে হওয়া এড়াতে কিছু টিপস অনুসরণ করতে পারেন।

» হুট করে এক রাতে রুটিন না বদলে প্রতিদিন ৩০ মিনিট করে ঘুমানোর সময় এগিয়ে আনুন। এতে শরীর পরিস্থিতির সঙ্গে সময় নিয়ে মানিয়ে নেবে।

» ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে রাতের খাবার শেষ করুন। অতিরিক্ত চিনি ও চর্বিযুক্ত খাবার এড়িয়ে টাটকা ফল ও সবজি রাখুন খাদ্যতালিকায়।

» সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত ১ ঘণ্টা আলো কিংবা রোদে থাকার চেষ্টা করুন। এটি শরীর জেগে ওঠার সংকেত দেয় এবং দিনের ঝিমুনি কমায়।

» চা, কফি বা কোমল পানীয় ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমাতে যাওয়ার অন্তত ৮ ঘণ্টা আগে থেকে এগুলো এড়িয়ে চলুন।

» মেলাটোনিন হরমোনের প্রবাহ ঠিক রাখতে ঘুমানোর ২ ঘণ্টা আগে মোবাইল, ল্যাপটপ বা টিভির পর্দা থেকে চোখ সরিয়ে নিন।

» শরীরের পানির ঘাটতি পূরণে পর্যাপ্ত পানি ও রসাল ফল খান। এটি ভেতর থেকে শরীর সতেজ রাখবে।

» বিকেলে কিছুটা হাঁটাহাঁটি করুন এবং রাতে ঘুমানোর আগে কুসুম গরম পানিতে গোসল করে নিন। এতে পেশি শিথিল হবে এবং দ্রুত ঘুম আসবে।

» দিনের বেলা খুব ক্লান্তি লাগলে ২০-৩০ মিনিটের ঘুম দিতে পারেন। তবে বিকেল ৪টার পর আর ঘুমানো ঠিক হবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের প্রেসিডেন্টের পুত্র ইউসেফ পেজেশকিয়ানের ডায়েরিতে উঠে এল যুদ্ধের চিত্র

আমির হামজার বিস্ফোরক মন্তব্য: ‘বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকু নাস্তিক ও ইসলামবিদ্বেষী’

ব্যাংক এশিয়ার কাছে ৪৭.৫ মিলিয়ন ডলারে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে পাকিস্তানি ব্যাংক আলফালাহ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে নিহত পাঁচজনই পোশাকশ্রমিক, বাড়ি গাইবান্ধা

যুক্তরাজ্যের একটি বন্য প্রাণী পার্কে পুরো নেকড়ে দলকে হত্যা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত