মেনোপজ মানেই নারীর জীবনের শেষ সময় নয়; বরং এক নতুন অধ্যায়ের সূচনামাত্র। পিরিয়ড শুরু যেমন নারীদের জীবনে একটি স্বাভাবিক ঘটনা, তেমনি পিরিয়ড বন্ধ হয়ে যাওয়াও। এ সময়ে জীবনকে নতুনভাবে সাজিয়ে নিতে হবে এবং তা উপভোগ করতে হবে। নারীদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে একে মেনোপজ বলে এবং পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার আগের সময়টাকে পেরি-মেনোপজ বলা হয়। সাধারণত বাংলাদেশে নারীদের ৪৫ থেকে ৫৫ বছর বয়সে পিরিয়ড বন্ধ হয়ে যায়।
এ সময়ে শরীরে নানা লক্ষণ দেখা দেয়, যাকে মেনোপজাল সিনড্রোম বলে। যেমন—
» অতিরিক্ত গরম লাগা
» পিরিয়ড অনিয়মিত বা বন্ধ হয়ে যাওয়া
» যোনিপথ শুষ্ক হয়ে যাওয়া
» ঘুম কমে যাওয়া
» মুড সুইং
» বুক ধড়ফড় করা
» হাত-পা জ্বালাপোড়া করা
» যৌন ইচ্ছা বা আগ্রহ কমে যাওয়া
» ভুলে যাওয়া বা ব্রেন ফগ
মেনোপজের কারণ
» বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মেয়েলি হরমোন ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন কমে যাওয়া।
» সার্জারির মাধ্যমে জরায়ু বা ওভারি কেটে ফেলা।
» কেমোথেরাপি বা রেডিওথেরাপি।
মেনোপজে স্বাস্থ্যঝুঁকি কিছু শারীরিক রোগ মেনোপজের কারণে বাড়তে পারে। যেমন—
» হৃদ্রোগ
» হাড় ক্ষয় বা অস্টিওপোরোসিস
» প্রস্রাব আটকে রাখতে না পারা
» যৌন ইচ্ছা কমে যাওয়া
» ওজন বাড়া
এ সময়ে করণীয়
» প্রোটিন, বাদাম ও সবুজ ফলমূলের মতো খাবার খেতে হবে নিয়মিত।
» প্রতিদিন ৩০-৪০ মিনিট ব্যায়াম করা।
» চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি নেওয়া।
» নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো।
ডা. মো. মাজহারুল হক তানিম
ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন রোগ বিশেষজ্ঞ, অরোরা স্পেশালাইজড হাসপাতাল,কাকরাইল, ঢাকা

হাম রোগ মহামারি আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, টিকা সংগ্রহে জরুরি ভিত্তিতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং দ্রুত টিকা আনার প্রক্রিয়া চলছে। পাশাপাশি বিভাগীয় শহরগুলোতে আইসিইউ সুবিধা চালু ও সম্প্রসারণের উদ্যোগ...
২৮ মিনিট আগে
ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, ‘১১ দিনে ৩৩ জন শিশু মারা গেছে, অথচ ভেন্টিলেটরের সংকটের বিষয়টি আগে জানানো হয়নি। আমি ফোন করার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। পরে প্রতিবেদনে...
৩৭ মিনিট আগে
দেশের বেসরকারি মেডিকেল কলেজগুলোর ফাইল পর্যালোচনা করে গুরুতর অনিয়মের চিত্র তুলে ধরেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। আজ শনিবার ছুটির দিনেও দুপুরে সচিবালয়ে গিয়ে নিজ দপ্তরে বসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, “কিছু প্রতিষ্ঠান ‘শিক্ষাপ্রতিষ্ঠানের’ পরিবর্তে ‘ব্যবসায়িক প্রতিষ্ঠানের’...
১ ঘণ্টা আগে
চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে অন্যতম বড় বিপ্লব ছিল অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের আবিষ্কার। একসময় যে সামান্য সংক্রমণে মানুষ মৃত্যুবরণ করত, এই ওষুধগুলো তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিল। কিন্তু আজ সেই আশীর্বাদই অভিশাপে পরিণত হতে চলেছে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কিংবা এএমআর বা ওষুধের....
৯ ঘণ্টা আগে