শীত মানেই পিঠা আর পিঠা মানে গুড়। আর এই গুড় হয় একেক রকমের। প্রাকৃতিক মিষ্টি হিসেবে ব্যবহার করা হয় একে। গুড় যে শুধু পিঠা কিংবা পায়েসের স্বাদ বাড়ায়, এমন নয়। এর উপকারিতাও রয়েছে অনেক।
গুড় একটি সম্পূর্ণ প্রাকৃতিক শর্করা। ফলে এটি খেলে রক্তশূন্যতার সমস্যা কমে। এতে প্রচুর পরিমাণে আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম, জিংক ও সেলেনিয়াম থাকে। অন্যদিকে পাকস্থলীতে গুড়ের শোষণ খুব ধীরগতিতে হওয়ায় রক্তে শর্করার ভারসাম্য বজায় থাকে। ফলে ডায়াবেটিসের রোগীরাও গুড় খেতে পারেন। গুড়ে শর্করার পাশাপাশি খনিজ, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।
দেহের পেশি মজবুত রাখতেও সাহায্য করে গুড়। শীতে গুড় খেলে রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে। আয়ুর্বেদমতে, শীতকালে গুড় খেলে দেহের তাপমাত্রা বেড়ে যায়। ফলে ঠান্ডা লাগে না বা ঠান্ডাজনিত রোগব্যাধি হয় না। খাবার হজমে সহায়তা করে এমন উৎসেচক ক্ষরণে সাহায্য করে গুড়।
এটি খেলে ওজন বাড়ার কোনো আশঙ্কা নেই। বরং এতে থাকা পটাশিয়াম ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে বেশি পরিমাণে গুড় খেলে শরীর খারাপ হতে পারে। এ বিষয়ে সতর্ক থাকবেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে