বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চোখে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে থাকে। তাই বয়স বাড়লে নিয়মিত চোখের পরীক্ষা চালিয়ে যেতে হবে। নিয়মিত চোখ পরীক্ষা গুরুতর রোগের ঝুঁকি থেকে রক্ষা করবে। নতুন চশমা বা লেন্স বানাতে চোখ পরীক্ষা করানো উচিত।
চোখের স্বাস্থ্য সুরক্ষায় কোন জিনিসগুলো খারাপ প্রভাব ফেলে তা প্রথমেই শনাক্ত করতে হবে। আপনাকে যদি সারা দিন কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকতে হয়, তাহলে চোখের ক্লান্তি ও চাপের সঙ্গে আপনি পরিচিত। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে নীল রশ্মি প্রতিরোধী চশমা ব্যবহার করতে হবে। পাশাপাশি অন্তত প্রতি ২০ মিনিটে একবার স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিরতি দিতে হবে। আবার বাইরে কাজের সময় সূর্যরশ্মির কারণে চোখে যেন ক্ষতি না হয়, সে জন্য প্রতিরক্ষামূলক চশমা পরা নিশ্চিত করতে হবে। চোখে কোনো আঘাত পেলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
চোখের স্বাস্থ্য ঠিক রাখতে খাদ্যতালিকায় রাখতে হবে কাঠবাদাম, ব্রকলি, গাজর, ডিম, কিউই, সবুজ শাকসবজি, স্যামন মাছ, সূর্যমুখী বীজ ইত্যাদি। সঠিক খাদ্য দেহে রক্তের শর্করা ও ওজন ঠিক রাখতে সাহায্য করে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায়। ডায়াবেটিস-সম্পর্কিত অন্ধত্ব ৯০ শতাংশ প্রতিরোধযোগ্য।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৭ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে