মধুর সঙ্গে রসুন মিশিয়ে খালি পেটে খাওয়া জনপ্রিয় লোকজ চিকিৎসা। এটি নিয়মিত খেলে রোগ প্রতিরোধক্ষমতা থেকে শুরু করে হৃৎপিণ্ড ভালো রাখে, আমাদের সমাজে এমন বিশ্বাস রয়েছে।
মধু ও রসুনের শক্তি
মধু ও রসুনের সংমিশ্রণ
মধু ও রসুন একত্র হলে স্বাস্থ্য উপকারগুলো বাড়িয়ে তুলতে পারে। মধুর মিষ্টি রসুনের স্বাদ আরও
সুস্বাদু করে।
মধু-রসুন টনিকের রেসিপি
১০০ থেকে ১৫০ গ্রাম তাজা রসুন খোসা ছাড়িয়ে হালকাভাবে ছেঁচে ৪০০ মিলিলিটার বা দুই কাপ মধুতে মিশিয়ে একটি কাচের বয়ামে ৬০ দিনের জন্য রেখে দিন। ৬০ দিন পর রসুনগুলো মধু শুষে রং বদলে গেলে খাওয়া শুরু করুন। প্রতিদিন রসুনের দুটি কোষ খাবেন। মধুও খাওয়া যাবে, তবে ডায়াবেটিসের রোগীদের মধু খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
উপকার
রসুন ও মধু ৬০ দিন একসঙ্গে রাখলে ফার্মেন্টেড হয়ে যায়। এটি অন্ত্রের জন্য উপকারী। ৬০ দিনের বেশি রাখতে পারলে তার ঔষধি গুণ আরও বাড়বে।
সতর্কতা
পরামর্শ দিয়েছন: আলমগীর আলম, খাদ্যপথ্য ও আকুপ্রেশার বিশেষজ্ঞ প্রধান নির্বাহী, প্রাকৃতিক নিরাময় কেন্দ্র

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে