
যুক্তরাজ্যের বিভিন্ন শহরে এখন এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। অফিস ভবনের ছাদ, আঙিনা কিংবা পার্কিং এলাকায় বসানো হচ্ছে মৌচাক। লাঞ্চ ব্রেকের সময় কিছুসংখ্যক কর্মী সুরক্ষা পোশাক পরে মৌচাকের পাশে দাঁড়ান, মৌমাছি পর্যবেক্ষণ করেন, এমনকি মৌ চাষ শেখেন।
ম্যানচেস্টার থেকে লন্ডনের বিভিন্ন প্রতিষ্ঠানে এই উদ্যোগ নেওয়া হচ্ছে কর্মীদের মানসিক চাপ কমাতে এবং প্রকৃতির সঙ্গে যোগাযোগ বাড়াতে। হাইব্রিড কাজের পরিবেশ এবং দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকার কারণে যে ক্লান্তি তৈরি হয়, তা মোকাবিলা করার জন্য একটি উপায় হিসেবে মৌ চাষ করা হচ্ছে।
মানসিক স্বাস্থ্যের দিকে নজর
‘বাকলিস বিস’ নামের একটি প্রতিষ্ঠান করপোরেট অফিসে মৌচাক বসানোর কাজ করছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী এমা বাকলি জানান, যুক্তরাজ্যে তাঁদের প্রায় ২৪টি করপোরেট ক্লায়েন্ট রয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে আছে আরও ১০টির বেশি। চাহিদা দ্রুত বাড়ার কারণে নতুন কর্মী নিয়োগ দিতে হচ্ছে তাঁদের। দুপুরের কর্মশালায় কর্মীরা মৌ চাষ শেখেন। কিছু অফিসে মৌচাকের ভেতরে ক্যামেরা বসানো হয়েছে, যাতে কর্মীরা ডেস্কে বসেই মৌমাছির কার্যক্রম দেখতে পারেন। একটি প্রতিষ্ঠান তাদের বিশ্রামকক্ষে মৌচাকের লাইভ স্ট্রিমও চালু করেছে।
দলগত বন্ধন এবং নতুন অভিজ্ঞতা
বিস ম্যাক্স লিমিটেডের প্রতিষ্ঠাতা মার্ক গেইল জানান, অফিসে মৌ চাষ কর্মীদের জন্য এক ব্যতিক্রমী অভিজ্ঞতা। কর্মীরা একসঙ্গে মৌচাকের যত্ন নেন, যা তাঁদের মধ্যে সহযোগিতা এবং দায়িত্ববোধ তৈরি করে। লন্ডনের কয়েকটি অফিস ভবনেও মৌচাক বসানো হয়েছে। ভবন ব্যবস্থাপকদের মতে, এটি কর্মীদের কাছে স্মরণীয় একটি উদ্যোগ। প্রচলিত অফিস সুবিধার তুলনায় এটি বেশি অর্থবহ বলে অনেকে মনে করছেন।
ব্যবসায়িক আগ্রহ বাড়ছে
গ্রিন ফোক রিক্রুটমেন্টের সহপ্রতিষ্ঠাতা ক্রিস পেইন বছরে দুবার কর্মীদের মৌ চাষ শেখাতে নিয়ে যান। ভবিষ্যতে নিজেদের অফিসে মৌচাক বসানোর পরিকল্পনা রয়েছে তাঁর। ক্রিস জানিয়েছেন, মৌচাক থেকে দলগত কাজ ও লক্ষ্যভিত্তিক দায়িত্ববোধের শিক্ষা পাওয়া যায়। চাহিদা এতটাই বেড়েছে যে মৌ চাষ-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পূর্ণকালীন নতুন কর্মী নিয়োগ করছে। উদ্যোক্তাদের দাবি, মূলত মুখে মুখে এই সেবা ছড়িয়ে পড়ছে।
পরিবেশ নিয়ে উদ্বেগ
পরিবেশবিদদের একটি অংশ অবশ্য সতর্ক করছেন। শহরে অতিরিক্ত মৌচাক বসানো হলে স্থানীয় বন্য মৌমাছি ও অন্যান্য পরাগবাহীর ওপর চাপ তৈরি হতে পারে। সীমিত সবুজ এলাকায় খাদ্যের সংকট
দেখা দিতে পারে। তবে হাই-ফাইভ ম্যানচেস্টারের প্রতিষ্ঠাতা ড্যামসন ট্রেগাস্কিস জানিয়েছেন, কিছু প্রতিষ্ঠানের পরিবেশবান্ধব ভাবমূর্তি গড়ার আগ্রহ দেখায়। তবে সচেতনভাবে পরিকল্পনা করা হলে ইতিবাচক প্রভাব তৈরি সম্ভব।
নতুন প্রবণতার ভবিষ্যৎ
যুক্তরাজ্যে অফিসভিত্তিক মৌ চাষের এই প্রবণতা মূলত দুই লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে—কর্মীদের মানসিক সুস্থতা এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা। মৌমাছির গুঞ্জন হয়তো অফিসের সব সমস্যা সমাধান করে না, কিন্তু কর্মক্ষেত্রে প্রকৃতির ছোঁয়া এনে দেয়। ফলে এটি অনেক প্রতিষ্ঠানের কাছে এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে