Ajker Patrika

ফ্যাক্টচেক /পুলিশের হাতে আটক মাদকসেবীকে যুবদল নেতা বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক  
পুলিশের হাতে আটক মাদকসেবীকে যুবদল নেতা বলে প্রচার
চাঁদাবাজি করতে গিয়ে বিএনপি নেতা পুলিশের কাছে আটক দাবিতে ফেসবুক পোস্ট। ছবি: স্ক্রিনশট

চাঁদাবাজি করতে গিয়ে যুবদল নেতা কট খেয়ে পুলিশ সদস্যদের ‘আব্বা আব্বা’ ডাক—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট রয়েছে এখানে, এখানে এবং এখানে

‘মো. ইয়াসিন খাঁন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টার দিকে পোস্টটি শেয়ার করা হয়। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা পর্যন্ত এটি ১০ হাজার বার দেখা হয়েছে। পোস্টটি ৩১ বার শেয়ার করা হয়েছে এবং এতে ২৫৮টি রিয়্যাকশন রয়েছে।

এ ছাড়া আরও কিছু অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পেজ ও অ্যাকাউন্টগুলো যাচাই করে দেখা যায়, বেশিরভাগ শেয়ার করা পোস্ট বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং আওয়ামী লীগ-সমর্থিত।

আজকের পত্রিকার অনুসন্ধান

৮ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, লাঠি হাতে কয়েকজন ব্যক্তি একজনকে ঘিরে রেখেছে। তাদের পরিহিত পোশাকের সঙ্গে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফরমের মিল রয়েছে। তাঁদের একজন মাটিতে বসা ব্যক্তিকে আঘাত করেন—এমন শব্দ শোনা যায়। আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আব্বা, আব্বা, আমি না তো। আমি অপরাধী হলে আমাকে গুলি করে মেরে ফেলবেন। আমাকে একটু সুযোগ দেন।’

আলোচিত ভিডিওতে ‘The News’ নাম-সম্বলিত একটি লোগো ভাসতে দেখা যায়।

প্রচারিত ভিডিওতে ‘The News’ লোগোর নাম ধরে অনুসন্ধান করে ‘The News’ নামের অনলাইনভিত্তিক গণমাধ্যমের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘মুখ দিয়ে আব্বা আব্বা ডাক বের করে ফেলল পুলিশ’ ক্যাপশনে ১৬ সেকেন্ডের একটি রিলস ভিডিও খুঁজে পাওয়া যায়।

২৪ ফেব্রুয়ারি পেজটিতে শেয়ার করা ভিডিওটির প্রথম ৮ সেকেন্ডের সঙ্গে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। ভিডিওর বাকি অংশে দেখা যায়, বাংলাদেশ পুলিশের কয়েকজন সদস্য আটককৃত ব্যক্তিকে চারদিক থেকে ঘিরে রেখেছেন। এ সময় এক পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘পুলিশ দেখলে দৌড় দেওয়া যাবে না।’ তখন পুলিশকে উদ্দেশ করে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘আমি দৌড় দিইনি তো। আমি “বাবা বাবা” বলে বসে পড়েছি।’

এ ছাড়া ভিডিওর ওপরে ‘পুলিশের এক থাপ্পড়েই মাদকসেবীর মুখ দিয়ে “আব্বা আব্বা” ডাক বের হলো’ লেখা পাওয়া যায়।

পুলিশের হাতে বিএনপির যুবদলের নেতা আটকের দাবির সঙ্গে The News এর ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট
পুলিশের হাতে বিএনপির যুবদলের নেতা আটকের দাবির সঙ্গে The News এর ভিডিওর সাদৃশ্য। ছবি: স্ক্রিনশট

অনুসন্ধানে Comilla24 tv Iffiaque Ahmed Jaber নামের ফেসবুক পেজেও ভিডিওটি খুঁজে পাওয়া যায়। এই ভিডিওতেও ব্যক্তিটিকে মাদকসেবী বলে উল্লেখ করা হয়েছে।

ওপরে আলোচিত ভিডিওগুলোর কোথাও ওই ব্যক্তিকে বিএনপি নেতা বলে দাবি করা হয়নি।

সিদ্ধান্ত

আলোচিত দাবিতে ভাইরাল হওয়া ভিডিওতে পুলিশের জেরার মুখে পড়া ব্যক্তিটি বিএনপি নেতা নন; তিনি মূলত মাদকসেবী।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজ দপ্তরেই মারা যান খামেনি, কখন মৃত্যু হয়—জানাল ইরান

রাজধানীর চার স্থানে ছড়ানো লাশের টুকরা, খুনি থাকতেন একই ফ্ল্যাটে: পুলিশ

খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, পরিণতি কী

কলকাতায় টাঙ্গাইলের সাবেক এমপি জোয়াহেরুলের মৃত্যু, লাশ দেশে আসতে পারে আজ

মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম করা যাবে না, চীনের হুঁশিয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত