
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বলিউড তারকা শাহরুখ খান,সালমান খান ও আমির খান ইরানের পাশে দাঁড়িয়ে শোক প্রকাশ করেছেন— এমন দাবিতে কিছু ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আলোচিত দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে।
গতকাল ১ মার্চ ‘শহরের মেয়েদের জগৎ’ নামের একটি ফেসবুক পেজ থেকে যথাক্রমে বিকাল ৬টা, রাত ৮টা ও রাত ৯টায় বলিউড তারকা শাহরুখ, সালমান এবং আমিরের নামে তিনটি পোস্ট শেয়ার করা হয়।
শাহরুখ খানের নামে শেয়ার করা ফটোকার্ডটিতে আজ (২ মার্চ) বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ৭ হাজার ৯০০ রিয়েকশন পড়ে। পোস্টটি ২৩১ বার শেয়ার হয়েছে এবং ১২৬টি কমেন্ট রয়েছে। সালমান খানের নামে শেয়ার করা পোস্টটিতে ৯ হাজার ৭০০ রিয়েকশন পড়ে। এটি ২৭২ বার শেয়ার হয়েছে এবং ৩১৫টি কমেন্ট রয়েছে। এ ছাড়া আমির খানের নামে ছড়ানো পোস্টটিতে ৪ হাজার রিয়েকশন পড়েছে। পোস্টটি ১২২ বার শেয়ার হয়েছে এবং ১০৪টি কমেন্ট রয়েছে।
পোস্টগুলোর কমেন্ট যাচাই করে দেখা যায়,বেশিরভাগ ব্যবহারকারী বিষয়টি সত্য ধরে নিয়ে কমেন্ট করেছেন। কেউ কেউ অবশ্য এসব ফটোকার্ডের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

আজকের পত্রিকার অনুসন্ধান
আলোচিত দাবিতে শেয়ার করা পোস্টগুলো পর্যবেক্ষণ করে দেখা যায়, তিন তারকার নামে শেয়ার হওয়া ফটোকার্ডগুলো একই ডিজাইনের। এ ছাড়া ফটোকার্ডগুলোতে কোনো সূত্রের উল্লেখ নেই। দাবিটি যাচাই করতে সংশ্লিষ্ট তারকাদের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট পর্যালোচনা করে আজকের পত্রিকার ফ্যাক্টচেক টিম।
আয়াতুল্লাহ আলী খামেনি–এর মৃত্যুতে বলিউড তারকা শাহরুখ খানের ভেরিফাইড ফেসবুক, এক্স ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে কোনো শোকবার্তা কিংবা ইরানের পক্ষে অবস্থান জানানোর পোস্ট পাওয়া যায়নি। একইভাবে সালমান খান–এর ভেরিফায়েড অ্যাকাউন্টগুলোতেও আলোচিত দাবির পক্ষে কোনো পোস্ট বা বিবৃতি পাওয়া যায়নি। আমির খানের–এর ক্ষেত্রেও একই চিত্র দেখা গেছে। তাঁর অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এ ধরনের কোনো মন্তব্য নেই।
এ ছাড়া দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও এ তিন তারকার পক্ষ থেকে ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যু নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সংবলতি প্রতিবেদন পাওয়া যায়নি।
‘শহরের মেয়েদের জগৎ’ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি থেকে শেয়ার করা ফটোকার্ডগুলোর কোনোটিতেই সূত্রের উল্লেখ নেই। পেজটিতে আলোচিত বিষয়ে বলিউড তারকা অমিতাভ বচ্চন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–সহ আরও অনেকের নামে একই ডিজাইনের ফটোকার্ড রয়েছে, তবে কোনোটির তথ্যসূত্র উল্লেখ নেই।
সিদ্ধান্ত
আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে বলিউড তারকা শাহরুখ খান, সালমান খান ও আমির খানে শোক জানানো বা ইরানের পাশে দাঁড়ানোর ঘোষণা সম্পর্কিত দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভাইরাল ফটোকার্ডগুলো বানোয়াট।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় শনিবার (১ মার্চ) ভোরে নিজ কার্যালয়ে নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর ধ্বংসস্তূপ থেকে তাঁর মরদেহ উদ্ধার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ছড়িয়ে পড়েছে। এ ধরনের ছবি সবচেয়ে বেশি ছড়িয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ।
৪ ঘণ্টা আগে
‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ দিন আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১ দিন আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে