দীর্ঘ ১০ বছর পর গত ডিসেম্বরে যুক্তরাজ্যে কনসার্ট করেছিলেন নগর বাউল জেমস। ৭ ডিসেম্বর গান গেয়েছেন লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সিতে এবং ১০ ডিসেম্বর বার্মিংহামের একটি কনসার্টে। দেশে ফেরার চার মাস পেরোতেই আবার লন্ডন মাতাতে যাচ্ছেন জেমস। তবে এবারের কনসার্টটি অন্যবারের চেয়ে ভিন্ন। আগের কনসার্টগুলো ইনডোর হলেও এবারই প্রথম লন্ডনের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নেবেন জেমস। কনসার্টটি হবে ইস্ট লন্ডনের মাইল এন্ড স্টেডিয়ামে।
লন্ডনে প্রতিবছর বাংলাদেশ ফেস্টিভ্যাল নামের অনুষ্ঠান আয়োজন করা হয়। এবারও প্রবাসী বাঙালিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেস্টিভ্যাল। আয়োজনের মূল আকর্ষণ হিসেবে থাকছে জেমসের গান। ২৬ ও ২৭ মে সেখানে গাইবেন জেমস। অনুষ্ঠানের আয়োজক নেক্সট স্টেজ ইভেন্ট।
খবরটি নিশ্চিত করে জেমসের ম্যানেজার রুবাইয়াত ঠাকুর জানিয়েছেন, কনসার্টে অংশ নিতে ২৩ মে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন জেমস। ২৬ ও ২৭ মে মাইল এন্ড স্টেডিয়ামে আয়োজিত কনসার্টে অংশ নেবেন। ২৯ মে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
লন্ডনে বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় মিলনমেলা বাংলাদেশ ফেস্টিভ্যাল। এই আয়োজনে বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন জাতি-গোষ্ঠীর মানুষেরা অংশ নিয়ে থাকেন। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। এতে তুলে ধরা হয় বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের নানা দিক। এবারের আয়োজনে আরও থাকবে বাউলগান, যাত্রাপালার প্রদর্শনী এবং বাংলা খাবারের ব্যবস্থা।
জানা গেছে, লন্ডন থেকে দেশে ফিরে আগামী মাসে কানাডা যাবেন জেমস। সেখানে টরন্টোর স্কারবোরোর মার্কহাম রোডের গ্লোবাল কিংডম মিনিস্ট্রিজ অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন তিনি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫