জেনি ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার। নিজের বাবা তাকে নির্যাতন করত, চলার পথে যত পুরুষকে জেনি তার মনে স্থান দিয়েছে, তারা সবাই কোনো না কোনোভাবে তাকে কষ্ট দিয়েছে। একমাত্র ফরেস্ট গাম্পই ছিল ব্যতিক্রম। জেনি চাইলেই পারত সুতা কাটা ঘুড়ির মতো না উড়ে ফরেস্টের কাছে বাঁধা পড়তে। কিন্তু জেনি স্বপ্নের পেছনে ছুটেছে। সত্যিকারের ভালোবাসা ফরেস্টের কাছেই পেয়েছিল সে। কিন্তু জেনি কখনোই চায়নি তার জীবনের অন্ধকার দিক ফরেস্টকে স্পর্শ করুক। জেনি তাই ফরেস্টের থেকে পালিয়ে বেড়ানোর রাস্তাই খুঁজে নিয়েছে।
১৯৯৪ সালে মুক্তি পাওয়া হলিউডের ‘ফরেস্ট গাম্প’ সিনেমার রিমেক ‘লাল সিং চাড্ডা’। আমির খানের প্রযোজনায় সিনেমাটি বানিয়েছেন অদ্বৈত চন্দন। মূল সিনেমার জেনি চরিত্র বলিউডে হয়েছে রূপা। কারিনা কাপুর করেছেন এই চরিত্রটি। নব্বইয়ের দশকে প্রথমবার ফরেস্ট গাম্প দেখেছিলেন কারিনা। সেই সময়ই মনে হয়েছিল এমন সিনেমায় যদি অভিনয় করতে পারতেন!
এত বছর পর পুরোনো সেই গল্প মানুষ কেন গ্রহণ করবেন? কারিনা বলেন, ‘এত বছর পরেও সিনেমাটি দেখলে একই রকম ভালো লাগে। আমাদের সিনেমাটিও ২০ বছর পর দেখে দর্শক বলবে আমরা একটি সার্থক রিমেক করতে পেরেছিলাম।’ ১১ আগস্ট ভারতে মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’। এতে আমির খান ‘লাল’ আর কারিনা আছেন রূপা চরিত্রে। ‘থ্রি ইডিয়টস’ ও ‘তালাশ’-এর দশ বছর পর আমির-কারিনা জুটি পর্দায় ফিরছেন। ‘লাল সিং চাড্ডা’ সিনেমার জন্য কারিনাকে রীতিমতো অডিশন আর স্ক্রিন টেস্ট দিতে হয়েছে। কারিনা বলেন, ‘আমির খানের সঙ্গে আমার পরিচয় প্রায় ত্রিশ বছর। আমি খুবই সম্মানিত যে এই সিনেমার জন্য আমির আমার কথা ভেবেছেন।’
কারিনা স্বীকার করলেন, এখন দর্শকদের রুচি বদলেছে। করোনার পর দর্শক দক্ষিণ ভারতের সিনেমা যতটা গ্রহণ করছে, ততটাই মুখ ফিরিয়ে নিয়েছে বলিউড থেকে। এর কারণ হিসেবে কারিনা বলেন, ‘ভালো কনটেন্ট আর পারিবারিক সিনেমা না হলে এখনকার দর্শককে সিনেমা হলে টেনে নিয়ে যাওয়া মুশকিল। দক্ষিণী সিনেমার এত সাফল্যের অন্যতম কারণ হলো ভালো গল্প। শুধু আইটেম গান দিয়ে দর্শকদের মন ভোলানোর চেষ্টা করে না তারা। সে ক্ষেত্রে আমরা বলিউড নানা এক্সপেরিমেন্টাল কাজ করতে গিয়ে পারমানেন্ট দর্শক হারিয়েছি।’

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫