সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়ার হার নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)। গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে তারা প্রতি ঘণ্টায় ভোট পড়ার হারের বিষয়ে ইসির কাছে তথ্য চেয়েছে। ইসির পক্ষ থেকেও এসব তথ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
বৈঠকের বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের টেকনিক্যাল টিম এবং এনডিআই ও আইআরআইয়ের সঙ্গে বৈঠক হয়েছে। তারা মূলত নির্বাচনসংশ্লিষ্ট বিষয়ে জানতে চেয়েছিল। বিভিন্ন পরিসংখ্যান নিতে আসছিল। আমরা বিভিন্ন বিষয়ে যে ব্যাখ্যা দিয়েছি, তাতে তারা সন্তুষ্ট।’
সূত্র জানায়, ইইউয়ের টেকনিক্যাল টিমের সঙ্গে আলাদা বৈঠক হয়। আর আইআরআই ও এনডিআইয়ের প্রতিনিধিরা একসঙ্গে ইসির সঙ্গে বৈঠক করেন।
জানা যায়, বৈঠকে ইইউ ও মার্কিন দুই সংস্থা নির্বাচনে ভোট পড়ার হার ও ইসির অ্যাপস নিয়ে বেশি কথা বলেছে। পাশাপাশি অ্যাপসের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছে এবং অ্যাপসের কার্যক্রম ভালো করে বোঝার চেষ্টা করেছে।
সূত্র জানায়, তারা বিভিন্ন গণমাধ্যমের খবর পড়ে মনে করেছে ভোটে অনিয়ম হয়েছে। ইসির পক্ষ থেকে তখন বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।
ইসিসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি ঘণ্টায় কয়জন ডেটা ইনপুট দিয়েছে, কয়জন দিতে পারেনি—এই তথ্য চাচ্ছে বিদেশিরা। কমিশনের পক্ষ থেকে অ্যাপসের মাধ্যমে দেখানো হয়েছে। কিন্তু ওরা কপি চেয়েছে।
সূত্র আরও জানায়, বিদেশিদের কাছে তথ্য তুলে ধরে ইসির পক্ষ থেকে জানানো হয়েছে যে ভোটের দিন অনেকেই নির্ধারিত সময়ে ডেটা এন্ট্রি দিতে পারেনি। তিনটি জেলায় মোটেই দিতে পারেনি। পরে তারা প্রতি ঘণ্টায় অ্যাপসে কতজন এন্ট্রি দিয়েছে পুরো স্টেটমেন্ট চেয়েছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, দেওয়া হবে। কারণ কমিশন মনে করে সবকিছু স্বচ্ছভাবেই করা হয়েছে। গণমাধ্যমে বিভিন্নভাবে আসাতে বিদেশিরা সংশয়ের মধ্যে পড়েছে বলে মনে করছে ইসির সংশ্লিষ্টরা।
৭ জানুয়ারি ভোট গ্রহণ চলার সময় গণমাধ্যমের কাছে তিন দফা ভোট পড়ার হার জানায় ইসি। সেদিন প্রথম দুই দফা ইসি সচিব এবং ভোট শেষে সিইসি গণমাধ্যমে ব্রিফ করেন। সেই হিসাব অনুযায়ী, দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত গড়ে ১৮.৫ শতাংশ, এরপর বেলা ৩টার পর জানানো হয় ২৬.৩৭ শতাংশ এবং বিকেল ৪টায় ভোট শেষ হওয়ার ঘণ্টা দেড়েক পর ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে জানানো হয়। তবে সিইসি তখন এটাও বলেন যে এটি নিশ্চিত হিসাব নয়। বাড়তে পারে, নাও পারে।
এরপর ভোটের পরদিন সোমবার সিইসি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে। তখন ভোট পড়ার হারসহ ফলাফল নিয়ে সন্দেহ থাকলে চ্যালেঞ্জ করার আহ্বান জানান সিইসি।
এ ছাড়া গতকালের বৈঠকে সংখ্যালঘুদের হুমকি দিয়ে কোনো প্রার্থী বক্তব্য দিয়েছেন এমন একটি বিষয়ও তারা উপস্থাপন করেছে বলে জানা গেছে। তবে কমিশনের কাছে এমন কোনো তথ্য বা এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি বলে জানানো হয়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫