ঘর সাজাতে বিভিন্ন ধরনের লাইট লাগানো হয়। ঘরের লুক বদলে দিতে লাইটিংয়ের জুড়ি নেই। তবে ঘর বুঝে মানানসই লাইট লাগাতে হবে।
বসার ঘর
বসার ঘরে অনেকেই ঝাড়বাতি লাগান। তবে বড় আয়তনের ঘরেই এই ঝাড়বাতি মানায়। অবশ্য ঘর খুব বড় না হলে ছোট আকারের ঝাড়বাতি বেছে নিতে পারেন। বিভিন্ন ফুলের নকশা বা চার কোনাকৃতির ঝাড়বাতি ছোট আকারের বসার ঘরে ভালো মানায়।
খাবার ঘর
খাবারের টেবিলের ওপর শেডসহ পেনডেন্ট লাইট খুব ভালো মানায়। ঘর বড় হলে দেয়ালে লাইট ব্যবহার করতে পারেন। খাবারের টেবিলের পাশে যদি কোনো কর্নার থাকে, সেখানে ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজিয়ে স্পটলাইটও লাগিয়ে নিতে পারেন। ছোট-বড় কয়েকটি হ্যাংগিং লাইটও ঘরে অন্য রকম শোভা দেবে।
শোয়ার ঘর
শোয়ার ঘরে ওয়াল লাইট থাকে। বিছানার পাশে ছোট টেবিলে সুন্দর শেডওয়ালা টেবিল ল্যাম্প লাগাতে পারেন। এ ছাড়া ঘরে ডিমার লাইটের ব্যবস্থা রাখুন। ড্রেসিং টেবিলের ওপর স্পটলাইট লাগাতে পারেন।
ঘরের প্যাসেজ
ঘরের প্যাসেজ বা প্রবেশপথে আলোর ব্যবস্থা রাখুন। সিলিং লাইট এখানে বেশি মানানসই। প্যাসেজের দেয়ালে পেইন্টিং, আয়না বা ওয়াল ডেকোরেটিভ আইটেম থাকলে তার ওপর ব্যবহার করুন স্পটলাইট।
শিশুর ঘর
ছোটদের ঘরেও বিভিন্ন ডেকোরেটিভ লাইট ব্যবহার করতে পারেন। তবে ঘর গরম হয়ে যায় এমন লাইট ব্যবহার না করাই ভালো। পড়ার টেবিলে রাখুন টেবিল ল্যাম্প।
সূত্র: হোমলেন

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫