‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘ভাগম ভাগ’ থেকে ‘গরম মাসালা’—প্রিয়দর্শনের পরিচালনায় একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন অক্ষয়। তবে সেদিন আর নেই। কয়েক বছর ধরে বেশ দুঃসময় যাচ্ছে অক্ষয়ের। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছে তাঁর। এই হিটের খরা কাটিয়ে অক্ষয় কি আবার ফিরতে পারবেন তাঁর চেনা সাম্রাজ্যে? এ প্রশ্ন সবার। গতকাল অক্ষয় নতুন যে ঘোষণাটা দিলেন, তাতে খানিকটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। ১৪ বছর পর আবারও প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।
গতকাল ৯ সেপ্টেম্বর ৫৭ বছর বয়সে পা রেখেছেন ‘খিলাড়ি’খ্যাত অক্ষয়। তাঁর জন্মদিন উপলক্ষে দেওয়া হলো ‘ভূত বাংলা’ সিনেমার ঘোষণা। ভুল ভুলাইয়ার পর দর্শক টানতে আবারও সেই হরর-কমেডি ঘরানাকেই বেছে নিয়েছেন প্রিয়দর্শন। গতকাল প্রকাশ পাওয়া মোশন পোস্টারে দেখা গেল অক্ষয়ের রহস্যময় চরিত্রের ঝলক। হাতে দুধের বাটি, ঘাড়ে কালো বিড়াল।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, এ বছরের শেষের দিকে অক্ষয়কে নিয়ে ভূত বাংলার শুটিং শুরু করবেন প্রিয়দর্শন। বেশির ভাগ শুটিং হবে ভারতের কেরালা, গুজরাট ও শ্রীলঙ্কায়। এতে অক্ষয়ের বিপরীতে আলিয়া ভাট কিংবা কিয়ারা আদভানি থাকতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক বা কালাজাদুকে ঘিরেই আবর্তিত হবে ভূত বাংলার গল্প। এ কারণে সিনেমাটি নিয়ে আশা দেখছেন সবাই।
কারণ, বলিউডে হরর সিনেমা বরাবরই ভালো ব্যবসা করে। সর্বশেষ রাজকুমার রাও ও শ্রদ্ধা কাপুর অভিনীত ভৌতিক সিনেমা ‘স্ত্রী ২’ ২৫ দিনে বিশ্বব্যাপী ৭৫৯ কোটি রুপি ব্যবসা করেছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫