সালটা ১৯৭১। আর একাত্তর মানেই মুক্তিযোদ্ধাদের সাহস আর বীরত্বের ইতিহাস। দাদু, নানুর মুখে সশস্ত্র মুক্তিযুদ্ধের কথা আমাদের শোনা আছে। অনেকটাই জানা। কিন্তু নিরস্ত্র সাধারণ মানুষের যুদ্ধের গল্প কতটা জানি বলো তো?
অগ্নিঝরা সেই দিনগুলোতে বাংলাদেশের ঘরে ঘরে জন্ম হয়েছিল অবিশ্বাস্য সব গল্পের। সে গল্প লড়াই আর বেঁচে থাকার। বুদ্ধি, সাহস, আত্মত্যাগের। শত্রুকে কাবু করার বিচিত্র কৌশল সে গল্পে আছে। জীবন বাজি রেখে জীবন বাঁচানোর সেই সব গল্প আসলে আদৌ গল্প নয়, সত্যি।
এই বিচিত্র গল্প জানতে পারবে ‘গল্প নয় সত্যি’ বইটি থেকে। লিখেছেন তুষার আব্দুল্লাহ্। ছবি এঁকেছেন দেওয়ান আতিকুর রহমান। ৮০ পৃষ্ঠার বইটির দাম মাত্র ১২০ টাকা। বেঙ্গল বই ও রকমারিতে পেয়ে যাবে গল্প ভরা এ বইটি।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫