ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ ভর্তি পরীক্ষা দুটি পর্যায়ে হয়–লিখিত ও মৌখিক। লিখিত অংশে আবার দুটি পর্ব রয়েছে–নৈর্ব্যক্তিক ও লিখিত। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৯০ মিনিট। এখানে তিনটি অংশ থাকে। ইংরেজি ৩০ নম্বর, গণিত ৩০-৩৫ নম্বর এবং অ্যানালিটিকাল ১৫-২০ নম্বর। কোন বিষয়ে কত নম্বর থাকবে তা নির্দিষ্ট নয়। সঠিক উত্তরের জন্য ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এখানে প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হয়। একটি অংশে পুরো নম্বর পেয়েও ফেল করতে পারো, যদি আরেকটি অংশে পাস নম্বর না তুলতে পারো। তাই সেফ জোনে থাকতে প্রতিটি অংশে সাধারণত ৬০ শতাংশ নম্বর তুলতে হবে; তবে প্রশ্ন কঠিন হলে পাস মার্ক কমতে পারে। আবার সহজ হলে পাস মার্ক বাড়বে।
যেভাবে প্রস্তুতির শুরু
আমি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করি অনেক পরে, মে মাসে। কারণ এর আগে আমি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ছিলাম। এরপর শারীরিক অসুস্থতার কারণে সেখান থেকে চলে আসি। প্রথম স্থান অর্জন করেছি জানতে পেরে খুবই খুশি হয়েছিলাম। মাত্র ৪২ দিনের প্রস্তুতিতে যে এত ভালো ফলাফল করব, তা একেবারে কল্পনাতীত ছিল!
প্রশ্নের ধরন
আইবিএ ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরন বেশ স্ট্যান্ডার্ডই হয়ে থাকে। অনেকটা যুক্তরাষ্ট্রের স্যাট এবং জিআরইয়ের মতো হয়ে থাকে। পরীক্ষায় চারটি সেকশন থাকবে—গণিত, ইংরেজি, অ্যানালিটিকাল এবং লিখিত ইংরেজি। প্রথম তিনটি দেড় ঘণ্টার অবজেকটিভ পরীক্ষা, আর শেষেরটি লিখিত পরীক্ষা আধা ঘণ্টার হয়ে থাকে। নৈর্ব্যক্তিক পরীক্ষার সময় ৯০ মিনিট। এখানে তিনটি অংশ থাকে–ইংরেজি (৩০ নম্বর), গণিত (৩০ নম্বর), অ্যানালিটিকাল (১৫ নম্বর)।
বিষয়ভিত্তিক প্রস্তুতি
আমি ইংরেজির জন্য Cliffs Toefl Grammar এবং WordSmart অনুসরণ করতাম। আমি যেহেতু স্পেলিং বির জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, তাই এটা আমার অ্যাডমিশন যাত্রাকে বেশ সহজ করে তুলেছিল। গ্রামার পড়েছি এবং প্রচুর অনুশীলন করেছি। গণিত করেছি মেন্টরসের ম্যাথ কোয়েশ্চেন ব্যাংক থেকে। অবসর সময়েও টুকটাক সমীকরণগুলো কাগজ-কলম ছাড়া মনে মনে করার চেষ্টা করতাম। এ ছাড়া প্রস্তুতিমূলক মডেল টেস্টের জন্য ডিজিটাল কোচ অ্যাপটি দারুণ কাজে দিয়েছিল।
শেষ সময়ের প্রস্তুতি
আমি পরীক্ষার আগের সাত দিন মেন্টরসে তিনটি মক টেস্ট দিই। সবগুলোর সমাধান বের করে আমি কোনটা ভুল করেছি তা দেখতাম এবং পরে সেগুলো ভালোমতো সমাধানের চেষ্টা করতাম। শেষ মুহূর্তে ক্রিটিক্যাল রাইটিং এবং সৃজনশীলতা বাড়ানোর চেষ্টা করেছি। বিশেষ করে সাম্প্রতিক সাধারণ জ্ঞান। কারণ অনেক সময় দেখা যায় আমাদের আশপাশের কোনো ইস্যু নিয়েই পরীক্ষায় লিখতে বলে। আর পরীক্ষার আগের দিন রিল্যাক্স করবে। কোনো মাথাব্যথা, শেষ মুহূর্তের রিভিশন–কিছু নিয়েই মাথা ঘামানো যাবে না। টেনশন একটু হবেই, তবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করবে।
সময় বণ্টন
কোনো সেকশনে অতিরিক্ত সময় দেওয়া যাবে না। অনুশীলনের সময় যদি দেখো যে কোনো সেকশনে তুমি অতিরিক্ত দুর্বল বা সমাধান করতে সময় বেশি প্রয়োজন, তা সবার শেষে করবে এবং সেগুলোতে বেশি সময় দেবে। তবে যতটুকু সময় বরাদ্দ রাখার কথা, ততটুকুই।
পরীক্ষার হলে নার্ভাস হয়ে প্যানিক কোরো না। প্রশ্ন কঠিন হতেই পারে। কিন্তু মনে রাখবে, তোমার কাছে যেটা কঠিন, সেটা অন্য সবার কাছেই কঠিন।
সাফওয়ান সাহিদ লাবীব ১ম স্থান অধিকারী ঢাবি আইবিএ ২০২১-২২
অনুলিখন: মুসাররাত আবির

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫