বিরোধী বিএনপি ও সমমনাদের বর্জন করা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৪৪ রাজনৈতিক দলের মধ্যে ২৮টি দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৯টি দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য বিশ্লেষণ করে এসব জানা গেছে।
তথ্য পর্যালোচনা করে দেখা যায়, এবার ২৭টি ভোটকেন্দ্রে কেউ ভোটই দেননি। আবার দুটি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। এ ছাড়া মাত্র একজন করে ভোট দিয়েছেন দুটি কেন্দ্রে। এর বাইরে এ নির্বাচনে পাঁচ শতাধিক কেন্দ্রে ১০ শতাংশের কম এবং শতাধিক কেন্দ্রে ৯০ শতাংশের বেশি ভোট পড়েছে।
২৭ কেন্দ্রে কোনো ভোট না পড়ার বিষয়টি নিশ্চিত করে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আজকের পত্রিকাকে বলেন, দুই পক্ষের মারামারির কারণে ভয়ে ওই সব কেন্দ্রে কেউ ভোট দিতে আসেননি।
শতভাগ ভোট পড়া অস্বাভাবিক কি না জানতে চাইলে অশোক কুমার বলেন, শতভাগ ভোট পড়া ওই দুই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভুল করেছেন।
ইসির তথ্য অনুযায়ী, চট্টগ্রাম-৩ আসনের মমতাজুল উলুম মাদ্রাসা কেন্দ্রের ৩ হাজার ৯৮০ জন ভোটারই ভোট দিয়েছেন। এই কেন্দ্রে ভোট বাতিল হয়েছে ২ হাজার ৩৫৭টি। এ ছাড়া গাইবান্ধা-৪ আসনের গোবিন্দগঞ্জের শিবপুর ফজরিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ২ হাজার ৪৫০ জন ভোটারই ভোট দিয়েছেন। ভোট বাতিল হয়েছে ৬৬২টি। কেউ ভোট দেননি এমন ২৭ কেন্দ্রের মধ্যে রয়েছে খাগড়াছড়ির ১৯টি কেন্দ্র, আর রাঙামাটির আট কেন্দ্রে কোনো ভোট পড়েনি।
জামানত বাঁচেনি
যেসব দলের একজন প্রার্থীও জামানত বাঁচাতে পারেননি তার মধ্যে রয়েছে তৃণমূল বিএনপি, জাকের পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ, বাংলাদেশ তরীকত ফেডারেশন, ইসলামী ঐক্যজোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, গণফ্রন্ট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, গণফোরাম, বাংলাদেশ সাম্যবাদী দল, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫