
সর্বজনীন পেনশনের ‘প্রত্যয় স্কিম’ বাতিলসহ তিন দফা দাবিতে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা টানা ১২ কর্মদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন। তবে এর মধ্যে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষের জেরে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করে সরকার। এরপর বন্ধ হয়ে যায় শিক্ষকদের কর্মসূচি। শিক্ষকনেতারা বলছেন, দাবি আদায় না হওয়ায় তাঁদের আন্দোলন প্রত্যাহার করা হয়নি। বিশ্ববিদ্যালয় চালু হলে আবার কর্মসূচি শুরু হবে।
জানতে চাইলে গতকাল শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় আমাদের কর্মসূচি দৃশ্যমান নয়। বিশ্ববিদ্যালয় চালুর পর আবারও সর্বাত্মক কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে।’ তিনি বলেন, ‘দাবি আদায়ে আমাদের আন্দোলন অব্যাহত আছে। এর মধ্যে সরকার দাবি মেনে নিলে আন্দোলন প্রত্যাহার করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
এর আগে ১৩ জুলাই রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে শিক্ষকনেতাদের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি প্রত্যয় স্কিমের বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। এরপর অর্থ মন্ত্রণালয় জানায়, প্রত্যয় স্কিমের বাস্তবায়ন শুরু হবে ২০২৫ সালের ১ জুলাই থেকে।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। এর বাইরে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনেরও দাবি জানিয়েছেন তাঁরা।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫