টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিলকুকরী গ্রামের বাসিন্দা বিমানবাহিনীর মাস্টার ওয়ারেন্ট অফিসার (অব.) জিয়াউল হকের ছেলে ইকরামুল হক সাজিদ। কোটাবিরোধী আন্দোলন করতে গিয়ে ৪ আগস্ট ঢাকার মিরপুরের ১০ নম্বর এলাকায় গুলিবিদ্ধ হন তিনি।
সাজিদের মাথার পেছনে গুলি লেগে ডান চোখ দিয়ে বের হয়ে যায়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ দিন মৃত্যুর সঙ্গে লড়ছিলেন তিনি। গত বুধবার হেরে গেছেন সাজিদ। রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি বিলকুকরীতে সাজিদের লাশ দাফন করা হয়েছে। এর আগে বাঐজান স্কুল মাঠে জানাজা হয়। এতে ডাক, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার গোলাম সবুর, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান প্রমুখ অংশ নেন।
পরে উপদেষ্টা নাহিদ ইসলাম নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, ‘আজকে সাজিদদের এই আত্মত্যাগের কারণে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তাঁর আত্মত্যাগ দেশের মানুষ, ছাত্রসমাজ কোনো দিন ভুলবে না। খুনিদের বিচার অবশ্যই করা হবে এই বাংলার মাটিতে। অবশ্যই তাদের কঠোরতম শাস্তির আওতায় আনবই।’
নিহত সাজিদের বাবা জিয়াউল হক বিমানবাহিনীর চাকরি থেকে অবসরের পর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাজিদ বলেছিল, কয়েক মাস পর স্নাতকোত্তর ডিগ্রিটা হয়ে যাবে। তারপর চাকরি হলেই আমাকে আর কিছু করতে দেবে না। বাবাকে বিশ্রাম দিয়ে পুরো সংসারের দায়িত্ব নেবে। সেই সাজিদ চিরবিশ্রামে চলে গেল।’
জিয়াউল হক আরও বলেন, ‘পড়াশোনার পাশাপাশি সাজিদ ঢাকায় টিউশনি করত। গ্রামের সব আত্মীয়স্বজনকে একদিন নিমন্ত্রণ করে খাওয়াতে চেয়েছিল। ওর কথামতো স্বজনদের তালিকাও করেছিলাম; কিন্তু আর খাওয়ানো হলো না।’
সাজিদের মামা আব্দুর রাজ্জাক জানান, সাজিদ ঢাকায় বেড়ে উঠলেও গ্রামের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল। বাড়িতে এলেই সবার সঙ্গে সময় কাটাত তাঁর। সর্বশেষ মাসখানেক আগে বাড়িতে এসেছিল সাজিদ।
সাজিদের মা লিপি বেগম আহাজারি করে বলছিলেন, ‘আমার সাজিদের নাম মিশা গেল গো..., আমি দুনিয়ায় কেমনে বাঁচমু গো...। আমারে আর কেউ মা বইলা ডাকব না গো...। মাথায় হাত বুলাইয়া আদর করব না গো...।’
সাজিদের বোন ফারজানা হক জানান, শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাজিদ সক্রিয় ছিলেন। প্রতিটি কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নেন। গুলিবিদ্ধ হওয়ার দিন ঢাকার কাফরুলের বাসা থেকে বের হওয়ার সময় মা বাধা দেন; কিন্তু সাজিদ কথা না শুনে আন্দোলনে যান।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫