‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘বীরজারা’, ‘হাম তুম’, ‘বান্টি অর বাবলি’সহ ক্যারিয়ারে অসংখ্য ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন রানী মুখার্জী। আদিত্য চোপড়ার সঙ্গে বিয়ের পর থেকে গত ১০ বছরে পর্দা-উপস্থিতি কমিয়ে দিয়েছেন রানী। সর্বশেষ রানী মুখার্জীকে দেখা গেছে ‘বান্টি অর বাবলি ২’ সিনেমায়। বক্স অফিসে মোটেও সুবিধা করতে পারেনি সিনেমাটি। ব্যর্থতা ভুলে ফের একবার নতুন রূপে দর্শকদের সামনে আসতে চলেছেন রানী। আগামী ১৭ মার্চ ওটিটিতে মুক্তি পাবে রানীর ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার।
২০১১ সালে নরওয়েতে এক ভারতীয় দম্পতির সন্তানকে তাঁদের থেকে আলাদা করে দিয়েছিল নরওয়ের ওয়েলফেয়ার সার্ভিস। সেই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’র গল্প। পরিচালক অসীমা ছিব্বরের এ সিনেমায় এক লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে রানীকে, যিনি সন্তানের স্বার্থে গোটা একটা দেশের সঙ্গে লড়াই চালিয়েছিলেন।
প্রকাশিত ৩ মিনিটের ট্রেলারে মায়ের বুক থেকে সন্তানদের কেড়ে নেওয়ার এমনই এক হৃদয়বিদারক গল্প উঠে এসেছে। দুই সন্তানকে ফিরিয়ে আনার জন্য নিরলস চেষ্টা এবং দীর্ঘ মানসিক লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন রানী মুখার্জী। তাঁর লুক থেকে এক্সপ্রেশন সবকিছুরই প্রশংসা করছেন নেটিজেনরা। তাঁদের সঙ্গে একমত প্রকাশ করছেন বলিউড তারকারাও। সোশ্যাল মিডিয়ায় সিনেমার ট্রেলার শেয়ার করে রানীর অভিনয়কে এ পর্যন্ত সেরা বলে আখ্যা দিয়েছেন করণ জোহর। পরিচালক-প্রযোজককেও সাহসী এই সিনেমার জন্য অভিবাদন জানিয়েছেন করণ।
রানী ভক্তদের জন্য চমক রয়েছে আরও। এ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন রানী মুখার্জী। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় রানীর স্বামীর ভূমিকায় অভিনয় করছেন টালিউড অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। এই সিনেমা দিয়েই বলিউডের পা রাখছেন অনির্বাণ। আরও অভিনয় করেছেন নীনা গুপ্তা, জিম সার্ব প্রমুখ।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫