দীর্ঘদিন প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না পেলেও একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন ইয়ামিন হক ববি। এখন তিনি শুটিং করছেন লন্ডনে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিতে হয়েছে তাঁকে। বিশ্রাম নেওয়ার সুযোগও পাননি। কারণ এক মাসের মধ্যে শেষ করতে হবে দুই সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’।
ববি প্রথমে অংশ নিয়েছেন ‘বেঈমান’ সিনেমার শুটিংয়ে। লন্ডন থেকে ববি জানান, এ সিনেমায় তাঁর চরিত্রের নাম নেহা। তাঁকে ঘিরেই সিনেমার গল্প। স্বাধীনতাযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে এক রাজাকার। যুদ্ধশিশু হিসেবে বেড়ে ওঠে নেহার মা। সেই রাজাকার এখন লন্ডনে পলাতক। নানির গ্লানি আর মায়ের সারা জীবনের ক্ষোভের প্রতিশোধ নিতে সেই রাজাকারের সন্ধানে নেহা ছুটে যায় লন্ডনে।
ববি জানান, ইতিমধ্যে সিনেমার বেশির ভাগ অংশের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘খুব সুন্দর লোকেশনে শুটিং হচ্ছে। ইউনিটের সবাই অনেক হেল্পফুল। খুব আনন্দ নিয়ে কাজ করছি। তবে এখানে এখনো অনেক ঠান্ডা। তাই প্রথম দিকে কষ্ট হচ্ছিল শুট করতে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।’
বেঈমান সিনেমায় ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’-এর কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। চরিত্রটি চ্যালেঞ্জিং বলেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন ববি। তবে এ সিনেমায় তাঁর বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসেবেই রাখতে চাইলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষে এ মাসের ১৮ তারিখে দেশে ফেরার কথা ববির।
দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান ববি। লন্ডন যাওয়ার আগে শুরু করেছিলেন ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বরিশালে শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করেই ঢাকায় ফিরতে হয়েছিল ববিকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তাঁর। এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফ্রড: দ্য বাটপার’ সিনেমায়। এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৩ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫