রাজধানীর শিল্পকলা একাডেমিতে আজ থেকে শুরু হচ্ছে জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলন। এবার উদ্বোধনী অধিবেশনে গাজায় ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়ে মনুষ্যত্বের জয়গান করা হবে। থাকবে আরও বৈচিত্র্যময় আয়োজন।
একাডেমির জাতীয় নাট্যশালায় ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে’—বোধনসংগীত হিসেবে কবিগুরুর এই গান পরিবেশনার মধ্য দিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে অনুষ্ঠান। তিন দিনের এ সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এবার রবীন্দ্র পদক প্রদান করা হবে শিল্পী মুস্তাফা মনোয়ারকে।
৪২তম এই অধিবেশনে ঢাকাসহ সারা দেশের সম্মিলন পরিষদের ৮২টি শাখার ৭ শতাধিক শিল্পী, সংগঠক ও সংস্কৃতিকর্মী অংশ নেবেন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ইমেরিটাস অধ্যাপক আতিউর রহমান বলেন, ‘সম্মিলন পরিষদের এই রবীন্দ্রসংগীত সম্মেলন কেবল সংগীত, আবৃত্তি বা নৃত্যচর্চার ভেতরেই সীমিত থাকে না। সমাজের নানা রকম অসংগতি ও দুর্ভোগ থেকে মুক্তির উপায় নিয়েও আলোচনা হয়।’
এদিকে, আজ থেকে ঢাকার গুলশান সোসাইটি লেক পার্কে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তৃতীয় নজরুল উৎসব। উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থা, গুলশান সোসাইটি ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার। উদ্বোধন করবেন সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি।
এবারের অনুষ্ঠানে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা আবৃত্তি ও রচনার ভিত্তিতে নৃত্য। খায়রুল আনাম শাকিল, ইয়াসমিন মুশতারী, নাশিদ কামাল, ফেরদৌস আরাসহ শীর্ষস্থানীয় সংগীতশিল্পীদের পাশাপাশি সারা দেশ থেকে আগাত শিল্পীরা সংগীত পরিবেশন করবেন উৎসবে। ভারত থেকে আসবেন মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত তুষার দত্ত, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, পায়েল কর, দেবারতি চক্রবর্তী প্রমুখ।
প্রতিবারের মতো এবারও উৎসবে শুদ্ধসুর ও বাণীতে গীত ১২৫টি নজরুলের গান আনুষ্ঠানিকভাবে সবার জন্য উন্মুক্ত করা হবে ইউটিউবে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫