অন্দরসজ্জায় বাঁশের চিকে চাকচিক্য না থাকলেও নন্দন আছে ষোলোকলা। গ্রীষ্মের কাঠফাটা রোদ আর গরম থেকে বাঁচতে আমাদের দেশে বাঁশের চিকের ব্যবহার বহুকালের। সময় বদলেছে। এখন চিকের ব্যবহার কেবল প্রয়োজনেই সীমাবদ্ধ নেই। ঘরের সৌন্দর্য বাড়াতেও এর ভূমিকা অনন্য। চিক ব্যবহার করা যেতে পারে বারান্দা, শোয়ার ঘর, খাবার ঘরসহ নানা জায়গায়, নানা আঙ্গিকে।
বারান্দায়
বারান্দায় চিকের ব্যবহার যেমন রোদ, বৃষ্টি ঠেকাবে, তেমনি ঠেকাবে তীব্র আলো। এতে সুরক্ষিত থাকবে ঘর, বারান্দা ও বারান্দা বাগানের গাছগুলোও। আলো-বাতাসের প্রয়োজনে চিক গুটিয়েও রাখা যাবে। এর পাশাপাশি বাঁশের তৈরি মাথাল, সাজি, পোলোসহ নানা রকম গারলেট ব্যবহার করে সাজালে বারান্দার সাজ পাবে ভিন্নমাত্রা।
শোয়ার ঘর
শোয়ার ঘরের জানালায় চিকের ব্যবহারে ঘরের ভেতরে তৈরি হবে মায়াবী আলোছায়ার খেলা। চিকের পাশাপাশি পাতলা যেকোনো কাপড়ের কিংবা গামছা কাপড়ের পর্দার ব্যবহারও ঘরকে দেবে প্রশান্তি। পাশেই টুলের ওপর যদি রাখা থাকে মাটির টেঁপা পুতুল, হাতি-ঘোড়া আর মাটি কিংবা কাঁসার থালায় রাখা থাকে একগুচ্ছ ছড়ানো ফুল, তাহলে তো কথাই নেই। ঘর হয়ে উঠবে মনের মতো।
রান্নাঘর
রান্নাঘর মানেই তেল-মসলার স্বর্গরাজ্য। রান্নাঘরের জানালার কাচ, দেয়ালের টাইলস ইত্যাদি তেলচিটচিটে হয়ে যায় দ্রুতই। এ থেকে রক্ষা পেতে, বিশেষ করে জানালায় বাঁশের চিক ব্যবহার করা যায়। তাতে জানালার কাচ দীর্ঘদিন তেলচিটচিটে হবে না।
খাবার ঘর
খাবার ঘরকেও বদলে দেবে চিকের ব্যবহার। চিকের সঙ্গে জামদানি নকশার পর্দা বা গামছা কাপড়ের কিংবা ডুরে শাড়ি ব্যবহার করা যেতে পারে পর্দা হিসেবে। দুই পাশে ঝুলতে পারে কাপড়, বাঁশ বা কাঠের লম্বা গারলেট। পাশাপাশি দেয়ালে টানানো যেতে পারে টেরাকোটার মুখোশ কিংবা পছন্দের কোনো চিত্রকলা। তবেই না অন্দর হবে চিকের সাজে চাকচিক্যময়।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
২২ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫