
নতুন প্রজন্মের সৌরবিদ্যুৎ প্রযুক্তি উন্নয়নে কাজ করছে জাপান। জাপান সরকারের লক্ষ্য, ২০৪০ অর্থবছরের মধ্যে পাতলা এবং বাঁকানো পেরোভস্কাইট সোলার সেলের মাধ্যমে ২০ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এই পরিমাণ বিদ্যুৎ ২০টি পারমাণবিক চুল্লির সক্ষমতার সমান।
শিল্প মন্ত্রণালয় চলতি ডিসেম্বরে দেশের সংশোধিত জ্বালানি পরিকল্পনার খসড়া প্রকাশের সময় নবায়নযোগ্য জ্বালানি প্রসারের জন্য পরবর্তী প্রজন্মের সোলার সেলে গুরুত্ব দিয়েছে। ২০৫০ সালের মধ্যে নেট শূন্য কার্বন নির্গমনের লক্ষ্যে এই প্রযুক্তির সোলার সেলকেই প্রধান উপাদান হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা করা হয়েছে।
চিলির পরে বিশ্বব্যাপী আয়োডিন উৎপাদনে দ্বিতীয় বৃহৎ হিস্যা জাপানের। পেরোভস্কাইট সোলার সেল তৈরির মূল উপাদান এই আয়োডিন।
পরিকল্পনা অনুযায়ী, এর জন্য জাপান একটি স্বাধীন সরবরাহ চেইন তৈরি করতে পারে। এটি অর্থনৈতিক নিরাপত্তা উন্নত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
২০১১ সালে পারমাণবিক বিপর্যয়ের পর, জাপানে সোলার প্যানেলের দ্রুত প্রসার ঘটেছে। ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অর্থবছরে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের প্রায় ১০ শতাংশ এসেছে সৌর বিদ্যুৎ থেকে।
তবে, জাপানে বড় আকারের প্রচলিত সিলিকন–ভিত্তিক সোলার সেল স্থাপনের মতো যথেষ্ট জায়গা নেই। সে ক্ষেত্রে পেরোভস্কাইট সোলার সেলগুলোকে বিকল্প হিসেবে বেছে নেওয়া হচ্ছে। এ ধরনের সোলার সেল হালকা এবং বাঁকানো যায়। ফলে এগুলো ভবনের দেয়াল, জানালা এবং গাড়ির ছাদসহ বিভিন্ন জায়গায় স্থাপন করা যায়।
সেকিসুই কেমিক্যাল কোম্পানির মতো কোম্পানিগুলো পেরোভস্কাইট সোলার সেলের বাণিজ্যিকীকরণের জন্য কাজ করছে। তবে এই প্রযুক্তির পূর্ণাঙ্গ প্রবর্তন ২০৩০–এর দশকের আগে প্রত্যাশিত নয়। কারণ এখনো পর্যন্ত এ ধরনের সোলার সেলের আয়ু কম, কম টেকসই। সেই সঙ্গে এর উৎপাদন খরচ কমানোও একটি বড় চ্যালেঞ্জ।
২০০৪ সালে জাপানের বৈশ্বিক সোলার প্যানেল উৎপাদনের শেয়ার ছিল প্রায় ৫০ শতাংশ। সেটি এখন কমে ১ শতাংশেরও নিচে নেমেছে। এটি চীনা প্রস্তুতকারকদের উৎপাদিত সোলার প্যানেলে বাজার সয়লাব হয়ে যাওয়ার কারণে হয়েছে। যেখানে চীন সরকার এই কোম্পানিগুলোকে বড় ধরনের ভর্তুকি দিয়ে থাকে।
জাপান সরকার ভবিষ্যতে পেরোভস্কাইট সোলার সেল রপ্তানির লক্ষ্যও নির্ধারণ করেছে। এই প্রযুক্তিকে প্রধান দেশীয় নবায়নযোগ্য শক্তি হিসেবে উন্নত করার পর জাপান রপ্তানি শুরু করতে চায়।

শীতকাল বিদায়ের পর রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আজ সোমবার সকাল বেলায় আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে দুপুরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি।
১ ঘণ্টা আগে
প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
৪ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
৮ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১৮ ঘণ্টা আগে