
আগামী মে মাস থেকে পাঁচ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন-বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পরিবেশমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আমাদের মেনিফেস্টোতে বৃক্ষরোপণের একটা কর্মসূচি ছিল—প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণ। বন বিভাগ আছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আছে। সেখান থেকে চারাগাছ সংগ্রহ করা হবে। প্রয়োজনে বেসরকারি খাত থেকেও চারা সংগ্রহ করা হবে। আমাদের লক্ষ্য প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণ।’
কত দিনের মধ্যে এ চারা রোপণ করা হবে— এ বিষয়ে জানতে চাইলে পরিবেশমন্ত্রী বলেন, ‘মে মাসের মধ্যে শুরু হবে, এটা জুলাইয়ের পরে তো আর লাগানো যায় না... এখন আমরা আমাদের যে তিনটা ডিপার্টমেন্ট, যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টে কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টে ফরেস্টে কিছু আছে, আরেকটা কোথায় যেন আছে, আর প্রাইভেট সেক্টরেও আছে নার্সারিগুলো। সব খোঁজ করে যা পাওয়া যায়, সবই আমরা লাগাব।’
চরাঞ্চলে, নদীর দুই ধারে বাঁধে, রাস্তার ধারে, পার্বত্য অঞ্চলে, সুন্দরবন অঞ্চলে এ রকম ৭-৮টি ক্যাটাগরিতে গাছ লাগানোর চেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী।
মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, ‘আমাদের মেনিফেস্টোতে আছে বছরে পাঁচ কোটি বৃক্ষ রোপণ করার। এ বছর হয়তো হবে না। কিন্তু আগামী বছর এটাকে মেকআপ করে যেন আমরা পাঁচ কোটির বেশি করতে পারি। এটাই আমাদের প্ল্যান।’

রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
২১ ঘণ্টা আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বরিশাল ছাড়া বাকি ৭ বিভাগেই বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ৭২ মিলিমিটার বৃষ্টি হয়েছে খুলনায়। এদিন ঢাকায় ৫ মিলিমিটার বৃষ্টি হলেও পাশের জেলায় টাঙ্গাইলে যার পরিমাণ ছিল ৩৭ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটার।
৩ দিন আগে