ইংল্যান্ডের টেমস নদীকে দূষণ থেকে রক্ষায় তৈরি হয়েছে ১৬ মাইল লম্বা এক সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন। টেমস টাইডওয়ে টানেল নামে এই সুড়ঙ্গটি তৈরিতে সময় লেগেছে আট বছর, খরচ হয়েছ ৫০০ কোটি পাউন্ড বা ৬৯ হাজার ৩২৯ কোটি টাকা। ছবি: টেমস টাইডওয়ে টানেলটেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে
৭.২ মিটার (২৩ ফুট) প্রশস্ত সুড়ঙ্গটি পশ্চিম লন্ডনের অ্যাক্টন থেকে পূর্ব লন্ডনের অ্যাবে মিলস পর্যন্ত চলে গেছে
এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন তৈরির প্রাথমিক খরচ ৪২০ কোটি পাউন্ড ধরা হলেও পরে তা বেড়ে দাঁড়ায় ৫০০ কোটিতে
নতুন এই সুয়ারেজ লাইনের কারণে নদীতে প্রবাহের বদলে নগরীর সব পয়োবর্জ্য প্রক্রিয়াজাতকরণের আগে এই সুড়ঙ্গ বা পাইপের মধ্যে জমা হবে
আশা করা হচ্ছে, আট বছরের তৈরি করা সুড়ঙ্গটিতে প্রথম বর্জ্যের প্রবাহ ঢুকবে এই গ্রীষ্মে
২০২৫ সাল থেকে সুয়ারেজ লাইনটি পুরোদমে কাজ শুরু করবে বলে ধারণা করা হচ্ছে
টেমসে গিয়ে পড়ত এমন ৩৪টি সবচেয়ে দূষিত পয়োনিষ্কাশন প্রবাহ সুড়ঙ্গের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে রক্ষা করবে নদীটিকে
নির্মাণের চূড়ান্ত ধাপে, পূর্ব লন্ডনে সুড়ঙ্গমুখের ওপর ১ হাজার ২০০ টনের বিশাল একটি কংক্রিটের ঢাকনা আটকানো হয়
গ্রীষ্মজুড়ে পরীক্ষা-নিরীক্ষার পর লন্ডন শহরসহ বিভিন্ন জায়গার পানি সরবরাহ ও বর্জ্য শোধনের দায়িত্বে থাকা টেমস ওয়াটার নামের কোম্পানিটির কাছে টেমস টাইডওয়ে টানেল হস্তান্তর করা হবে
৬০০ অলিম্পিক সুইমিং পুলের সমান তরল এই সুড়ঙ্গ বা সুয়ারেজ লাইন ধারণ করতে পারে।
টেমস টাইডওয়ে টানেল নামের এই সুয়ারেজ লাইন নদীতে প্রবাহিত কাঁচা পয়োবর্জ্যের পরিমাণ হ্রাস করবে

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
৩ দিন আগে