
মাঘ মাসের শুরু থেকে এখন পর্যন্ত সারা দেশে শীতের দাপট খুব একটা নেই। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে কিছুটা শীত পড়লেও পূর্বাঞ্চলে দুপুরের পর থাকছে গরমের অনুভূতি। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বইছে বাতাস। প্রকৃতির আচরণ অনেকটা বসন্তকালের মতো।
আর আজ রোববার দেশের কোথাও শৈত্যপ্রবাহ নেই। সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গার ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ দশমিক ২।
বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে সকালের তাপমাত্রা ছিল ১০ দশমিক ৮, রংপুরে ১৪ দশমিক ৮, ময়মনসিংহে ১৫ দশমিক ৫, সিলেটে ১৩ দশমিক ৮, চট্টগ্রামে ১৬ এবং খুলনায় ১৩ দশমিক ৫ এবং বরিশালে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আগামী ৫ দিনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় পূর্বাভাস দেয়নি। তবে এ সময় দিন ও রাতের বেলা তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল ২ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরদিন ৩ ফেব্রুয়ারি রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, ৪ ফেব্রুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা কমতে বাড়তে পারে। ৫ ফেব্রুয়ারি রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অবশ্য দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন ভাব বজায় থাকতে পারে। সেই সঙ্গে বেলা ১টার মধ্যে যেকোনো সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ আজ রোববার সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রাজধানীতে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য স্থানে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে ভ্যাপসা গরম কমার সম্ভাবনা সামান্যই।
১ দিন আগে
আজ সকাল থেকে ঢাকা ও এর আশপাশের অঞ্চলের আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। আবহাওয়ার সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ দিন আগে
দিনভর রোদের ভ্যাপসা গরমের পর বিকেলে আচমকা ঝুম বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই অনেকটা অস্বস্তিতে রূপ নেয়। প্রায় ঘণ্টাখানেকের টানা বর্ষণে দুর্ভোগ দেখা দেয় খোলা আকাশের নিচে কর্মব্যস্ততায় ছুটে চলা মানুষের। আর সেই বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। ফলে চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী...
২ দিন আগে