এশীয় হাতিরা তাদের মৃত শাবকদের কবর দেয় এবং এ সময় জোরে শব্দ করে শোক জানায়। ভারতীয় বিজ্ঞানীরা এশীয় হাতিদের ওপর একটি গবেষণার পর এ তথ্যটি প্রকাশ্য করেছে। তাদের গবেষণার ফলাফল মানুষের অন্ত্যেষ্টিক্রিয়ার সঙ্গে হাতির আচরণের মিল খুঁজে পেয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
এ সপ্তাহে জার্নাল অব থ্রেটেনড ট্যাক্সায় প্রকাশিত হয়েছে এই গবেষণা। সমীক্ষার জন্য গবেষকেরা ২০২২ এবং ২০২৩ সালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরে পাঁচটি হাতির শাবকের কবর শনাক্ত করেছেন। প্রতি ক্ষেত্রেই তারা দেখতে পান যে, মৃত শাবককে শুঁড় এবং পায়ে করে নিয়ে যায় হাতির পাল। এরপর মৃত শাবকটির পা আকাশের দিকে দিয়ে কবর দেওয়া হয়।
গবেষণায় বলা হয়েছে, ‘সুযোগসন্ধানী পর্যবেক্ষণ, ডিজিটাল ফটোগ্রাফি, ফিল্ড নোট এবং ময়নাতদন্তের রিপোর্টের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে, মৃত্যুর কারণ যাই হোক না কেন হাতির শাবককে মাটিতে শুইয়ে কিছুটা অস্বাভাবিকভাবে সমাহিত করা হয়।’
একজন গবেষক লিখেছেন যে, একটি ঘটনায় দেখা গেছে, সমাহিত শাবকের কবর প্রদক্ষিণ করছে হাতির পাল। সঙ্গে জোরে ডাকছিল তারা।
এই গবেষণায় আরও দেখা গেছে যে, কেবল মৃত শাবকদেরই কবর দেয় এশীয় হাতি। পূর্ণবয়স্ক হাতির ক্ষেত্রে সমাহিত করার ঘটনা দেখা যায়নি। এ ক্ষেত্রে পূর্ণবয়স্ক হাতির বাড়তি ওজনই আসল কারণ বলে ধারণা করা যায়। কারণ, পূর্ণবয়স্ক হাতির মৃতদেহকে টেনে নিয়ে যাওয়া হাতির পালের জন্যও প্রায় অসম্ভব।
গবেষণাপত্রটির লেখক পারভিন কাসওয়ান এবং আকাশদীপ রায় বলেছেন যে, তাদের গবেষণায় যে পাঁচটি হাতির শাবকের কথা বলা হয়েছে, তাদের মৃত্যুতে মানুষের কোনো প্রত্যক্ষ ভূমিকা পাওয়া যায়নি। কবরগুলোর চারপাশে এবং শাবকদের মৃতদেহ ঢেকে রাখা মাটির ওপর ১৫ থেকে ২০টি হাতির পায়ের স্পষ্ট ছাপ পাওয়া গেছে। সবগুলো শাবকই অঙ্গ-প্রত্যঙ্গজনিত কারণে তিন মাস থেকে এক বছর বয়সের মধ্যে মারা গেছে।
হাতিরা মৃত শাবকগুলোকে নিকটতম মানব বসতি থেকে কয়েকশ মিটার দূরে চা বাগানের সেচ খালে কবর দিয়েছিল।
গবেষণায় আরও বলা হয়েছে, সামাজিক এবং সহযোগিতামূলক আচরণের জন্য হাতি পরিচিত হলেও শাবকদের কবর দেওয়ার বিষয়টি নিয়ে এর আগে তেমন কোনো গবেষণা হয়নি। কেবল আফ্রিকান হাতিদের মধ্যেই এই আচরণ নিয়ে সংক্ষিপ্ত গবেষণা হয়েছিল। তবে এশিয়ার হাতিদের এই কবর দেওয়ার আচরণ অনাবিষ্কৃতই ছিল।
এশিয়া এবং আফ্রিকা উভয় এলাকার হাতিরাই তাদের স্বগোত্রীয়দের মৃতদেহ দেখতে যায়। তবে শাবকদের কবর দেওয়ার আচরণটি জানা গেল এবারই। গবেষণায় পাঁচটি শাবকের ক্ষেত্রেই দেখা গেছে যে, কবর দেওয়ার পর ৪০ মিনিটের মধ্যেই সেই এলাকা ত্যাগ গেছে হাতির পাল। পরেও আর কখনো সেখানে ফিরে আসেনি তারা। এমনকি বাসস্থান পরিবর্তনের সময়ও কবরস্থান এড়িয়ে গিয়েছিল হাতির পাল।
বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার জানিয়েছে, বিপন্ন হওয়ার পথে এখন এশীয় হাতি। এর সংখ্যা আনুমানিক ২৬ হাজার—যার অধিকাংশই বাস করে ভারতের বনাঞ্চলে। কিছু এশীয় হাতি দেখা যায় দক্ষিণ-পূর্ব এশিয়ায়। বন্দিদশার বাইরে গড়ে ৬০-৭০ বছর বেঁচে থাকে এশীয় হাতি।

শীতকাল বিদায়ের পর রাজধানী ঢাকায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বাড়ছিল। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ঊর্ধ্বমুখী। আজ সোমবার সকাল বেলায় আগের দিনের চাইতে তাপমাত্রা বেড়ে যায় ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি। তবে দুপুরে প্রথমবারের মতো বৃষ্টি হয়েছে। বেলা আড়াইটার পর শুরু এই বৃষ্টি ছিল গুঁড়ি গুঁড়ি।
২ ঘণ্টা আগে
প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
৫ ঘণ্টা আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
৯ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১৯ ঘণ্টা আগে