
যত দিন যাচ্ছে পরিবেশ ধ্বংস এবং মানুষের লোভের কারণে বিপন্ন হচ্ছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী। এই পরিস্থিতিতে দারুণ এক সুসংবাদ দিল থাইল্যান্ড। পাচার হয়ে দেশটিতে আসা প্রায় এক হাজার বিরল প্রজাতির কচ্ছপ এবং লেমুর মাদাগাস্কারে ফেরত পাঠাচ্ছে তারা। আজ শনিবার পাঠানো হয়েছে প্রথম চালানটি। একে বন্য প্রাণী পাচার রোধে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
থাইল্যান্ডের কর্মকর্তাদের মতে, মাদাগাস্কার ও থাইল্যান্ডের মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ফেরত পাঠানোর উদ্যোগ।
এসব তথ্য জানা যায়, মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে।
গত মে মাসে, থাইল্যান্ডের চুমফন প্রদেশে একটি অভিযান চালিয়ে পুলিশ ১ হাজার ১১৭টি প্রাণী উদ্ধার করেছিল। এর মধ্যে ৮টি মারা গিয়েছিল। উদ্ধার হওয়া প্রাণীগুলোর মধ্যে ছিল স্পাইডার কচ্ছপ, রেডিয়েটেড কচ্ছপ, রিং-টেইল লেমুর এবং বাদামি লেমুর। এই প্রাণীগুলো কনভেনশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এনডেনজারড স্পেসিজ অব ওয়াইল্ড ফনা অ্যান্ড ফ্লোরা অনুসারে বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রজাতির তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মে মাসে উদ্ধার করা কিছু প্রাণী খাবার ও পানির অভাবে দুর্বল হয়ে মারা যায়। এ ছাড়া, কিছু প্রাণী নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারেনি। গত বুধবার ব্যাংককে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে থাই কর্তৃপক্ষ প্রাণীগুলো মাদাগাস্কারের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করে।
কাতার এয়ারওয়েজের তিনটি ফ্লাইটে ৯৬১টি জীবিত প্রাণী আজ থেকে মাদাগাস্কারে পাঠানো হচ্ছে।

থাইল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী ড. চ্যালার্মচাই শ্রী-অন জানান, এই পদক্ষেপটি বন্য প্রাণী পাচার রোধে থাইল্যান্ডের প্রতিশ্রুতি ও উদ্ধার করা প্রাণীদের কল্যাণকে গুরুত্ব দেওয়ার উদাহরণ।
থাইল্যান্ডের জাতীয় উদ্যান, বন্য প্রাণী ও উদ্ভিদ সংরক্ষণ বিভাগের পরিচালক আটাপল চরুয়েনচানসা বলেন, এ ধরনের অভিযান বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে সাহায্য করে।
‘লোকজন বুঝতে পারছে যে টাকা থাকলেই এ ধরনের বিপন্ন প্রাণী কেনা বা সংগ্রহ করা সঠিক নয়।’ বলেন তিনি।
ব্রিটেনভিত্তিক সংস্থা ট্রাফিক এক বিবৃতিতে বলেছে, এই উদ্যোগ আন্তর্জাতিক সহযোগিতার শক্তির একটি চমৎকার উদাহরণ।
২০২৩ সালের এক প্রতিবেদনে জানানো হয়, কাঠ ও বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য মাদাগাস্কারের জীববৈচিত্র্যের দ্বিতীয় বৃহত্তম হুমকি।
থাইল্যান্ড দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাদাগাস্কারের বন্য প্রাণীর সবচেয়ে বড় আমদানিকারক। ১৯৭৫ থেকে ২০১৯ সালের মধ্যে প্রায় ৩৫ হাজার প্রাণী বা তাদের পণ্য থাইল্যান্ড আমদানি করেছে।

সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
৮ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান আবারও কেঁপে উঠল ভূমিকম্পে। গতকাল শুক্রবার বেলা ১টা ৫২ মিনিটের দিকে ৫ দশমিক ৪ মাত্রার এই কম্পন অনুভূত হয়। এ নিয়ে চলতি মাসের ২৭ দিনেই দেশে ১০ বার ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে। এগুলোর মাত্রা মৃদু থেকে মাঝারি ছিল।
২ দিন আগে
রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার বেলা ১টা ৫৩ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের হিসাবে রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।
৩ দিন আগে