ঘূর্ণিঝড় মোখার কারণে কক্সবাজারসহ তিন সমুদ্রবন্দরে জারি করা সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। সমুদ্রবন্দর তিনটি হলো চট্টগ্রাম, মোংলা ও পায়রা।
আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, সমুদ্রবন্দর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও উত্তর বঙ্গোপসাগরে এখন আর ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই।
তবে আজ সন্ধ্যা পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
গত ৮ মে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়। পরে সেটি নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হয়ে গত বৃহস্পতিবার সকালে ঘূর্ণিঝড়ে রূপ নেয়।
গত বৃহস্পতিবার রাতে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে মোখা নামের ঘূর্ণিঝড়টিকে ‘প্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে উল্লেখ করা হয়। পরদিন শুক্রবার ঘূর্ণিঝড়টিকে ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ হিসেবে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তর। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে দেওয়া হয় ৮ নম্বর মহাবিপৎসংকেত।
গত শনিবার আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে কক্সবাজারে ১০ নম্বর মহাবিপৎসংকেত দেওয়া হয়। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে ৮ নম্বর মহাবিপৎসংকেত দেখাতে বলা হয়।
এ সময় মোংলা সমুদ্রবন্দরে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত বলবৎ রাখা হয়। ঘূর্ণিঝড় মোখা চলে যাওয়ার পর এখন সতর্কসংকেত নামিয়ে ফেলতে বলল আবহাওয়া অধিদপ্তর।

প্রকৃতিতে শীতের রেশ পুরোপুরি কেটে গেছে। তাপমাত্রা বাড়ছে দ্রুত। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়া, কুড়িগ্রামের রাজারহাট ও বান্দরবানে— ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সোমবার যা ছিল রংপুরে ১৬ দশমিক ৩।
৩৭ মিনিট আগে
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে
৫ ঘণ্টা আগে
সদ্য বিদায় নেওয়া ফেব্রুয়ারি মাসে তুলনামূলক বৃষ্টি কম হয়েছে। ফলে এই মাস স্বাভাবিকের তুলনায় উষ্ণও ছিল। চলতি মার্চ মাসেও স্বাভাবিকের তুলনায় গরম বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুধু তা-ই নয়, এ মাসের শেষদিকে দু’একটি তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে ধেয়ে আসতে পারে একাধিক কালবৈশাখী ঝড়ও।
১৪ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় আজ শনিবার সকালে তাপমাত্রা আগের দিন শুক্রবারের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের বেশি কমেছে। গতকাল সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় হয়েছে ১৮ দশমিক ৫। তবে আজ দিনের বেলা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ দিন আগে