রোজার ঈদে কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে আবুল হায়াত বানিয়েছিলেন নাটক ‘সখিনা’। কোরবানির ঈদেও নাটক নির্মাণের জন্য আবুল হায়াত বেছে নিয়েছেন রাবেয়া খাতুনের গল্প। আগামী ১ মে তিনি শুরু করবেন ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের নাটকের শুটিং।
পরিচালনার পাশাপাশি আবুল হায়াত নিজেও অভিনয় করবেন ভালোবেসেছিলাম নাটকে। এতে আরও থাকছেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম। দুই ঈদেই রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর আমাকে অনেক ভালোবাসে, শ্রদ্ধা করে। অনেক আগে থেকে সাগরের চাওয়া আমি যেন প্রতি ঈদে তার মায়ের গল্প নিয়ে অন্তত একটি নাটক নির্মাণ করি।
তার এই চাওয়া আমার কাছেও ভীষণ ভালো লাগার। চাওয়াটা সাগরের হলেও আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি। এর মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহে শুটিং করব।’
অভিনয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন আবুল হায়াত। গতকাল থেকে শুরু করেছেন ভিকি জাহেদ পরিচালিত একটি নাটকের শুটিং। এই নাটকের শুটিং শেষ করে ২৯ এপ্রিল তিনি শুরু করবেন মীর আরমান হোসেনের ‘ভুল নামের ফুল’ নাটকের কাজ। এরপরই শুরু করবেন নিজের পরিচালিত ভালোবেসেছিলাম নাটকের শুটিং।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে