বাংলাদেশেও বেশ জনপ্রিয় পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী অনুপম রায় ৷ গান শোনাতে কয়েকবার এসেছেন বাংলাদেশে। এ দেশের সিনেমাতেও প্লেব্যাক করেছেন তিনি। এবার নাটকের জন্য গাইলেন অনুপম ৷
নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘আদরে থেকো’ নাটকের টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন অনুপম। গানটির কথা লিখেছেন কলকাতার প্রিতম। সুর করেছেন অমিত চ্যাটার্জি।
ঈদ উপলক্ষে আদরে থেকো নাটকটি পরিচালনা করেছেন মোহন আহমেদ। নির্মাতা বলেন, ‘প্রথম থেকেই এই নাটকটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা। ঈদে দর্শকদের আলাদা কিছু দিতে চাইছিলাম। এ কারণেই অনুপম রায়ের কথা ভেবেছি। অনেকদিন আগে নিলয় ভাইয়ের সঙ্গে নাটকের গান নিয়ে আলোচনা করছিলাম। সে সময় তিনি জানতে চান, নাটকে অনুপম রায়কে দিয়ে গাওয়ানো সম্ভব কিনা। এরপর আমরা অনুপমের সঙ্গে যোগাযোগ করি। গানের কথা ও সুর শুনে তিনিও রাজি হয়ে গেলেন। আশা করি, নাটকের গান ও গল্প দুটিই দর্শকের ভালো লাগবে।’
নাটকের এই গান নিয়ে ভিডিও বার্তা দিয়েছেন অনুপম। সেখানে তিনি বলেন, ‘অনেক দিন বাদে আমি গাইলাম বাংলাদেশের দর্শকদের জন্য; আসছে ঈদে মোহন আহমেদের আদরে থেকো ফিকশনে। যাতে অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি। গানটি লিখেছেন প্রিতম আর সুর করেছেন অমিত চ্যাটার্জি। আশা করি, গানটি সবার ভালো লাগবে।'
ঈদের পঞ্চম দিন এনএএফ (নাফ) ইউটিউব চ্যানেলে প্রচার হবে। নাটকটি প্রযোজনা করেছেন নিলয় আলমগীর।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
৩ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
৩ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
৩ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
৩ ঘণ্টা আগে