
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং ছিল ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়িতে (রাজা টংকনাথের বাড়িতে)। ৯ জানুয়ারি বৃহস্পতিবার সেখানে শুটিং চলাকালে ইত্যাদির সেটে ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়েছে, সেটে ভাঙচুরের জেরে নাকি শুটিং বাতিল হয়ে গেছে ইত্যাদির। তবে বিষয়টি মিথ্যা বলে দাবি করেছেন সংগীতশিল্পী রবি চৌধুরী।
ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে রবি চৌধুরীও ছিলেন। আজ সকালে ফেসবুকে ইত্যাদির সেটের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইত্যাদির পুরো টিম আমাদের কিছু হয়নি আলহামদুলিল্লাহ। ১০ হাজার লোকের জায়গায় ২ লক্ষ লোক হয়ে গেছে। আর্মি এবং পুলিশের সহযোগিতায় শুটিং সম্পন্ন হয়েছে। চারদিকে ভুয়া নিউজ। হায়রে ভিউ-পাগল কিছু মিডিয়া! আবারও প্রমাণিত হলো ইত্যাদির কোনো বিকল্প নেই। ইত্যাদি নাম্বার ওয়ান।’
সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজাও ভুয়া খবর না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। তিনিও অংশ নিয়েছিলেন ইত্যাদির শুটিংয়ে। ফেসবুকে লিজা লিখেছেন, ‘গতকাল খুব সুন্দরভাবে আমরা “ইত্যাদি’’র নতুন একটি পর্ব ঠাকুরগাঁওয়ে শেষ করলাম। ইত্যাদি ঘিরে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা সামনে থেকে প্রত্যক্ষ করলাম। এ এক অসাধারণ অভিজ্ঞতা! অযথাই এসব ভুয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ রইল সম্মানিত সাংবাদিক ভাইদের প্রতি।’
জানা গেছে, নতুন পর্বের দৃশ্য ধারণে অংশ নেওয়ার জন্য ঠাকুরগাঁও জেলাজুড়ে প্রায় ২ হাজার প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। অনুষ্ঠানে লাখখানেক মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে দর্শকদের মাঝে চেয়ার ছুড়ে মারার ঘটনা ঘটে। তখন দর্শকদের সামাল দিতে শুটিং সাময়িক স্থগিত করা হয়। পরে রাত ১১টার দিকে আবার শুরু হয় শুটিং।

দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে সাকিব ফাহাদ নির্মাণ করছেন ‘সোলজার’ নামের সিনেমা। গত বছর অক্টোবরে শুরু হয়েছিল শুটিং। ডিসেম্বরেই সোলজার মুক্তি দেবেন বলে জানিয়েছিলেন নির্মাতা। এর মাঝে গত দুই ঈদে শাকিব খান অভিনীত দুই সিনেমা মুক্তি পেলেও এখনো আলোর মুখ দেখেনি সোলজার।
১ ঘণ্টা আগে
কথাসাহিত্যিক আবুল বাশারের ‘পবিত্র অসুখ’ উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘চাওয়া পাওয়া’। ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন মনসুর রহমান চঞ্চল। এতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করলেন একুশে পদকপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর, আবৃত্তিশিল্পী ও অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমী ও অভিনেত্রী জাকিয়া বারী মম।
১ ঘণ্টা আগে
গত শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে উদ্যাপিত হলো প্রযোজক হিসেবে আমির খানের ২৫ বছর পূর্তি। একই সঙ্গে আয়োজনটি ছিল আমিরের প্রযোজিত প্রথম সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তির উৎসব। আমিরের আমন্ত্রণে এ অনুষ্ঠানে হাজির হন বলিউডের জনপ্রিয় তারকারা।
১ ঘণ্টা আগে
মা গুলনাহার বেগমের স্বপ্ন ছিল ছেলে আতিক একদিন জনপ্রিয় শিল্পী হবেন। সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ২০০৩ সালে প্রয়াত হন আতিকের মা। এরপর মায়ের স্বপ্ন পূরণ করতে ঢাকায় ছুটে আসেন আতিক, গার্মেন্টসে চাকরি নেন, পাশাপাশি চালিয়ে চান গানের চর্চা।
১ ঘণ্টা আগে